ভোটের মুখে পুলিশের রদবদলে জোর, একসঙ্গে বদলি ১৭০ থানার ওসি 

Date:

Share post:

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই প্রশাসনিক স্তরে কড়া পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতেই রাজ্যের পুলিশ ব্যবস্থায় বড়সড় রদবদলের নির্দেশ জারি করা হল। একসঙ্গে ১৭০টি থানার ওসি-কে সরানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন, যার মধ্যে ভবানীপুর ও নন্দীগ্রামের মতো গুরুত্বপূর্ণ এলাকাও রয়েছে।

শুধু ওসি স্তরেই নয়, উচ্চপদস্থ ১১ জন আধিকারিক-সহ মোট ১৮৪ জন পুলিশ আধিকারিকের বদলি ও পুনর্বিন্যাসে সিলমোহর দিয়েছে কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সুপারিশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানা গিয়েছে।

এই রদবদলের প্রভাব পড়েছে রাজ্যের প্রায় সর্বত্রই। কোচবিহার থেকে মুর্শিদাবাদ, হাওড়া থেকে দুই মেদিনীপুর—বেশিরভাগ জেলাতেই থানার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। কলকাতা পুলিশ এলাকাতেও একাধিক থানায় নতুন ওসি নিয়োগ করা হয়েছে। বিশেষত নন্দীগ্রাম, খেজুরি ও চণ্ডীপুরের মতো রাজনৈতিকভাবে স্পর্শকাতর অঞ্চলে নতুন করে দায়িত্ব বণ্টন করা হয়েছে, যা ভোটের আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন – জিতবে ‘বাংলা মা’, প্রকাশিত তৃণমূলের প্রচার সঙ্গীত 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...

সন্তান-মা রয়েছেন: গোপণীয়তা রক্ষার অনুরোধ রাহুল-জায়া প্রিয়াঙ্কার

একটি অস্বাভাবিক মৃত্যু। অবিশ্বাস্য পরিস্থিতিতে কঠিন লড়াইয়ের মধ্যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পরিবার। এই পরিস্থিতিতে পরিবারের উপর কতখানি ঝড়...