Sunday, March 29, 2026

মনে রাখবেন আমিই আপনার প্রার্থী: ক্ষমতায় তৃণমূল আসছে, দাবি করে বার্তা মমতার

Date:

Share post:

আতঙ্কের জঙ্গলমহলে যেভাবে ক্ষমতায় আসার পরে উন্নয়ন এনেছে বর্তমান সরকার তাতে নতুন পালক জুড়বে চতুর্থবার তৃণমূলের সরকার গঠন হলে। তাই প্রার্থী (TMC candidate) নয়, একমাত্র মুখ মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই মা-বোনেদের ভোট দেওয়ার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। পুরুলিয়ার মানবাজারের নির্বাচনী জনসভা থেকে সেই বার্তা দিয়ে মমতা দাবি করেন, বিধানসভা নির্বাচনের (West Bengal assembly election) পরে তৃণমূলেরই সরকার গঠিত হবে। তাই পুরুলিয়ায় (Purulia) উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কার্যত যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নিলেন তৃণমূল নেত্রী। স্পষ্ট করে দিলেন, তৃণমূল বিশ্বাসঘাতকতা করে না।

নির্বাচনী প্রচারে বেরিয়ে জঙ্গলমহলে ফের একবার বাম আমলের অত্যাচারের প্রসঙ্গ তৃণমূল সুপ্রিমোর মুখে। তিনি মনে করিয়ে দেন, আগে আমি আসতাম পুরুলিয়ায়। বিকালের পরে কোনও মানুষ বেরোতে পারত না। জঙ্গলমহল ছিল আতঙ্কে ভরা। কখন আসবে বন্দুক হাতে কিছু লোক। আর রক্ত ঝরিয়ে চলে যাবে। মানুষের মনে ছিল অশান্তি।

সেখান থেকে তৃণমূল সরকারের সময়ে যেভাবে ধীরে ধীরে আলোর পথে এসেছে গোটা এলাকা, মমতার মুখে সেই কথা। তিনি মনে করিয়ে দেন। আজ আমাদের সরকার আসার পরে ফিরে এসেছে শান্তি। মনে রাখবেন বছরে ৪০০ লোক খুন হয়ে যেন জঙ্গল মহলে। আজ সবাই তারা মূলস্রোতে থেকে কাজ করছে। আমরা তাদের কাজের ব্যবস্থা করে দিয়েছি। আমরা যখন প্রথম সভা করতে গেলাম ঝাড়গ্রাম জেলায় সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম বিনা পয়সায় চাল আগে আদিবাসীদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

জঙ্গলমহল ও আদিবাসী এলাকায় কোনওভাবেই যে তৃণমূলের বিকল্প বিজেপি হতে পারে না, তাও স্পষ্ট করে বুঝিয়ে দেন সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে বিজেপি মানুষের নিজস্ব ধর্ম-সংস্কৃতিকে মুছে ফেলছে, তার তথ্য তুলে ধরে তিনি জানান, আমরা মানবিক। আর বিজেপি আসলে বলছে মাছ, মাংস খেতে পারবেন না। আপনারা আপনাদের যে ধর্মীয় আচার অনুষ্ঠান করেন সেটাও বিজেপি এক পক্ষ। ওরা কোনও ধর্ম মানে না। সবথেকে বেশি আদিবাসীদের উপর আক্রমণ হয়েছে কোথায়? মনে রাখবেন বিজেপি রাজ্যগুলোতে – উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্য়প্রদেশ।

তাই আদিবাসী মানুষের উন্নয়নের তৃণমূলের প্রতিশ্রুতি মনে করিয়ে মমতার বার্তা, জন্ম থেকে মৃত্য়ু যদি প্রকল্পগুলি বজায় রাখতে চান তাহলে মনে রাখবেন তৃণমূল কংগ্রেস কখনও বিশ্বাসঘাতকতা করে না। কারণ আমার কথাই আমার শক্তি। আগেরবার বলেছিলা লক্ষ্মীর ভাণ্ডার করব, করে দিয়েছি। স্মার্ট কার্ড, স্বাস্থ্য সাথী করব, করে দিয়েছি। এবারেও যা যা বলে গেলাম, সব করে দেব। নিশ্চিন্তে থাকুন।

আরও পড়ুন : নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

কার্যত পুরুলিয়ার জঙ্গলমহলের উন্নয়নের সমস্ত উন্নয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এমন সরকার কোথাও খুঁজে পাবে না কো তুমি। সারা বিশ্বের সেরা সে যে আমার বঙ্গভূমি। ভুলে যান কে আপনার প্রার্থী (TMC candidate)। মনে রাখবেন আমিই আপনার প্রার্থী সব জায়গায়। সরকারটা আমরাই করব। জোড়া ফুল মানে তৃণমূল। আর তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসবে। বিজেপির চক্রান্ত সব হবে ব্যর্থ।

Related articles

আইপিএল সম্প্রচার নিয়ে ইউ টার্ন! ফের জটিলতা বাংলাদেশে

এপার বাংলায় ২০২৬ র আইপিএলের (IPL) প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) দাপুটে জয় পেলেও, হলেও...

ভোটের বাজারে নতুন দল! যাদবপুরে অনির্বাণের চাঞ্চল্যকর ‘ঘোষণা’

বিধানসভা নির্বাচনের আগে যখন প্রার্থী তালিকা, জয়-পরাজয়, ভোট কাটাকাটি নিয়ে গত ছয় মাস ধরে গোটা রাজ্যে অস্থিরতা, তখনই...

IPL: দলকে জিতিয়েই অনুষ্কাকে ‘ফ্লাইং কিস’ কিং কোহলির, নজর কাড়লেন অনন্যা

২০২৫ সালের আইপিএল(IPL) যেখানে শেষ করেছিলেন ২০২৬ সালে সেখান থেকেই শুরু করলেন বিরাট কোহলি। আরসিবির(RCB) প্রথম ম্যাচে জয়ের...

ট্রাইবুনাল কেন শুধু কলকাতায়: জেলার ভোটারদের জন্য কীভাবে লড়াই, বোঝালেন মমতা

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেও রাজ্যের মানুষের ধন্দ কাটাতে ব্যর্থ নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও দ্বিতীয় সাপ্লিমেন্টারি...