মৃত মুজতবা আলি খামেনেই! চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের 

Date:

Share post:

পশ্চিম এশিয়ায় ইরান-ইজরাইল (Iran Israel conflict) সংঘর্ষের মাঝেই চাঞ্চল্যকর দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (US President Donald Trump)। তাঁর দাবি, মৃত্যু হয়েছে ইরানের সদ্য হওয়া সর্বোচ্চ নেতা মুজতবা আলি খামেনেই-এর (Mojtaba Ali Khamenei)! এরপরেই চরম উত্তেজনা ছড়িয়েছে বিশ্ব রাজনৈতিক মহলে।

মিয়ামিতে অনুষ্ঠিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ প্রায়োরিটি সামিটে বক্তৃতা রাখতে গিয়ে ট্রাম্প দাবি করেন, “ইরানের বর্তমান নেতারা সবাই মারা গিয়েছেন। নয়তো খুব খারাপ অবস্থায় আছেন। কারণ দীর্ঘদিন তাদের সবার সামনে দেখা যায়নি।” গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ইজরাইল যৌথ হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামিনেই-এর। এরপর তেহরান ঘোষণা করে, আয়াতুল্লাহ খামেনেই পুত্র মোজতবা খামেনেই নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। কিন্তু এরপর থেকে তাঁকে জনসমক্ষে দেখা যায়নি। আরও পড়ুনঃ বেলেঘাটায় শক্তিবৃদ্ধি তৃণমূলের, কুণালের উপস্থিতিতে দলবদল বাম-বিজেপি কর্মীদের

ট্রাম্প আরও দাবি করেন, মার্কিন সামরিক অভিযানে ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাঁর কথায়, “ইরানের নৌবাহিনী সমুদ্রে ডুবে গেছে, বিমানবাহিনী সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন। তাদের আকাশ প্রতিরক্ষা ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।” , যদিও ইরানের তরফে এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

spot_img

Related articles

রহস্যে ঘেরা শিবের কৈলাস! কোন দিক কী বার্তা দেয়?

মাউন্ট কৈলাস মানেই অলৌকিক ঘটনা। রহস্যময় একটি পাহাড়। তিব্বত মালভূমি থেকে ২২ হাজার ফুট উপরে অবস্থিত কৈলাসকে(Manasarovar kailash)...

শাহ-অধীর-হুমায়ুনকে একজনই নিরাপত্তা দিচ্ছে? সেটিং নিয়ে মুর্শিদাবাদ থেকে প্রশ্ন অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির তিন এজেন্ট - অধীর চৌধুরি, হুমায়ুন কবীর, নির্বাচন কমিশন। মুর্শিদাবাদের বহরমপুরে নওদা বিধানসভা কেন্দ্রের প্রার্থী সাহিনা...

আইপিএল সম্প্রচার নিয়ে ইউ টার্ন! ফের জটিলতা বাংলাদেশে

এপার বাংলায় ২০২৬ র আইপিএলের (IPL) প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) দাপুটে জয় পেলেও, হলেও...

ভোটের বাজারে নতুন দল! যাদবপুরে অনির্বাণের চাঞ্চল্যকর ‘ঘোষণা’

বিধানসভা নির্বাচনের আগে যখন প্রার্থী তালিকা, জয়-পরাজয়, ভোট কাটাকাটি নিয়ে গত ছয় মাস ধরে গোটা রাজ্যে অস্থিরতা, তখনই...