Monday, March 30, 2026

কল্যাণের নামেই কলঙ্ক! সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ চার্চিল কন্যার

Date:

Share post:

কল্য়াণ চৌবের (Kalyan Chaubey) আমলে কলঙ্কের শেষ নেই ভারতীয় ফুটবলে(AIFF)। এবার কলঙ্কের কালি লাগল স্বয়ং ফেডারেশন সভাপতির গায়ে। কার্যকরী সমিতির সদস্যা ভালাঙ্কা আলেমাও কল্যাণের বিরুদ্ধেই তুললেন হেনস্থার গুরুতর অভিযোগ।

কল্যাণের(Kalyan Chaubey) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে সরব হলেন মহিলা কমিটির চেয়ারপার্সন ভালাঙ্কা আলেমাও। ২৯ মার্চ নয়াদিল্লিতে কার্যকরী কমিটির মিটিংয়ে তাঁকে অসম্মান ও অপমান করা হয়েছে, এমনটাই অভিযোগ তুলে বাকি সদস্যদের চিঠি দিয়েছেন ভালাঙ্কা।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী আলেমাও চার্চিলের কন্যা চিঠিতে লিখেছেন, ‘আমি জানাতে চাই, ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে, ভাইস প্রেসিডেন্ট এন.এ.হ্যারিস এবং ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণের আচরণ অত্যন্ত নিন্দনীয় ছিল। আমি মনে হয়, পক্ষপাতিত্বের শিকার হয়েছি। সভাপতি আমার কন্ঠস্বর দমিয়ে দেওয়ার চেষ্টা করেন।’

এখানেই শেষ না করে ফেডারেশনের মহিলা কমিটির চেয়ারপার্সন লিখেছেন, ফেডারেশন সভাপতি আমার বিরুদ্ধে অকারণে অনেক অসম্মানজনক মন্তব্য করেছেন। এমনকি সহ সচিবও আমার বিরুদ্ধে জোরে কথা বলেছেন। আমাকে ভয় দেখানোই উদ্দেশ্য ছিল। পুরো বৈঠক জুড়েই আমাকে টার্গেট করে আক্রমণ করা হয়েছে।

এদিকে, চাপ ক্রমশ বাড়ছে কল্যাণের উপরে। দিল্লি হাইকোর্ট চার্চিল ব্রাদার্স বনাম ইন্টার কাশীর মামলা এবং মোহনবাগান ও কল্যাণ চৌবের মধ্যে ‘স্বার্থের সংঘাত’ সংক্রান্ত বিষয়গুলি তদন্ত করার জন্য দিল্লি হাইকোর্টেরই একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়োগ করার ইঙ্গিত দিয়েছে। এআইএফএফ এর অনুরোধে এই মামলার পরবর্তী শুনানি আগামী ১ এপ্রিল অনুষ্ঠিত হবে।

Related articles

IPL: প্রস্তাবের মুহূর্তেই হাত ফস্কালো আংটি, ওয়াংখেড়ের গ্যালারিতে ভাইরাল প্রেমের দৃশ্য

ম্যাচ চলাকালীন গ্যালারিতে প্রেম নিবেদন নতুন কোনও বিষয় নয়, বিদেশের পাশাপাশি ভারতেও দেখা যায় এই দৃশ্য। আইপিএলে (IPL)...

পুরুলিয়ায় বিজেপির ট্রিপল ইঞ্জিনকে ধুয়ে দিলেন অভিষেক

বাঘমুন্ডি বিধানসভা (Bagmundi Assembly) কেন্দ্রের প্রার্থী সুশান্ত মাহাতো সমর্থনে ঝালদায় সভা করতে গিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানালেন...

নির্বাচনের জন্য মোহনবাগানের ম্যাচের দিন বদল, সব শেষে ডার্বি?

নির্বাচনের জন্য সূচি পরিবর্তন হল আইএসএলের (ISL)মোহনবাগানের(Mohun Bagan)। ইন্টার কাশীর বিরুদ্ধে ম্যাচটি ২৬ এপ্রিলের পরিবর্তে ১২ মে সন্ধ্যা...

রামের নামে গুলি! ডবল ইঞ্জিন ওড়িশায় তদন্তের মুখে বিজেপি বিধায়ক

রামনবমী (Ram Navami) উদযাপন করতে প্রকাশ্যে গুলি চালিয়ে প্রশ্নের মুখে বিজেপি বিধায়ক (BJP MLA)। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত...