Monday, March 30, 2026

ছক ছিল ভারতে হামলার, রাজধানীতে গ্রেফতার লস্কর জঙ্গি

Date:

Share post:

দিল্লিতে গ্রেফতার লস্কর-ই-তইবা জঙ্গি(LeT terrorist) শাব্বির আহমেদ লোন(Shabir Ahmed Lone)। এই জঙ্গি পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর নির্দেশে বাংলাদেশ থেকে একটি লস্কর (LeT terrorist)মডিউল তৈরির প্রস্তুতি নিচ্ছিল। যার উদ্দেশ্য ছিল ভারতে হামলা করা।

কাশ্মীরের বাসিন্দা পাকিস্তানি জঙ্গি। ভারত বিরোধী কার্যকলাপ চালানোর দায়িত্বে ছিল। কয়েকদিন আগে লস্করের এক নয়া মডিউলের হদিশ পেয়েছিলেন গোয়েন্দারা। দিল্লি থেকে দক্ষিণ ভারত পর্যন্ত ছড়িয়ে থাকা এই সন্ত্রাসী মডিউলটি দিল্লি ও কলকাতার বহু জায়গায় ভারত বিরোধী পোস্টারও সাটিয়েছিল। যেখানে বুরহান ওয়ানি থেকে পাকিস্তানের উল্লেখ ছিল। মনে করাহচ্ছে দিল্লি ও তার আশপাশ এলাকায় লোনের একাধিক সঙ্গী এখনও সক্রিয়। বাকিদের সন্ধানে চলছে তল্লাশি অভিযান।

শাব্বির নিরাপত্তাবাহিনীর কাছে পরিচিত নাম। ২০০৭ সালে দিল্লি পুলিশের স্পেশাল সেল একে-৪৭ ও গ্রেনেডের মতো অস্ত্র-সহ এই জঙ্গিকে গ্রেফতার করেছিল। ১১ বছর তিহার জেলে বন্দি ছিল। ২০১৮ বাংলাদেশকে নতুন ঘাঁটি বানিয়ে ভারত-বিরোধী কার্যকলাপ শুরু। আইএসআইয়ের নির্দেশ দিল্লিতে বড় জঙ্গি হামলার প্রস্তুতি নিচ্ছিল শাব্বির।

Related articles

ট্রেন থেকে ঘাটাল মাস্টার প্ল্যান: বঞ্চনার খতিয়ান পাঁশকুড়ায় পেশ মমতার

রাজ্যের ক্ষমতায় থাকার আগে থেকেই রাজ্যের মানুষের জন্য দিল্লি থেকে পরিষেবার কাজ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার...

চরম আঘাত! থেমে গেল রাহুলের ‘সহজ কথা’

নিজের ছেলে সহজের নামেই এক অন্যরকম আড্ডার মঞ্চ তৈরি করেছিলেন অভিনেতা ও সঞ্চালক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday...

দুর্ঘটনা না কি গাফিলতি? রাহুলের রহস্যমৃত্যুর তদন্তের দাবিতে সরব টলিউডের সহযোদ্ধারা

শুটিং চলছিল, ক্যামেরা অন, আর ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল দুর্ঘটনা। সমুদ্রে শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয়...

রাহুলের ফুসফুসে অস্বাভাবিক পরিমাণে বালি-নোনা জল, সঙ্গে থাকা নায়িকা সুস্থ! কী লুকনো হচ্ছে? উঠছে প্রশ্ন

জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee)। ফুসফুস ও পাকস্থলির ভিতরে অস্বাভাবিক পরিমাণে বালি...