নির্বাচনী আচরণ বিধি লাগু করে রাজ্যে অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারির পরিবেশ তৈরি করেছে নির্বাচন কমিশন। প্রায় প্রতিদিন রাজ্যে প্রশাসন থেকে পুলিশে রদবদল করে চলেছে কমিশন (Election Commission)। এরই মধ্যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিভিন্ন সময়ে আহত হওয়ার বৃত্তান্ত তুলে ধরছেন। গোটা বিষয়কে এক সুতোয় গেঁথে তৃণমূল নেত্রী নির্বাচনী জনসভা থেকে নিজের প্রাণনাশের (life threat) আশঙ্কার কথা প্রকাশ করেছেন। যে প্রক্রিয়ায় নির্বাচন কমিশন বাংলায় কাজ করছে তাতে তাঁর সেই আশঙ্কা ভুল নয়, এমনটাই দাবি সমাজবাদী পার্টির (Samajwadi Party) সাংসদ রামগোপাল যাদবের (Ram Gopal Yadav)।

মূলত অমিত শাহর বক্তব্যের পরেই ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা চালাতে পারে বিজেপি, এমন আশঙ্কা রবিবার পুরুলিয়ার জনসভা থেকে প্রকাশ করেছিলেন তৃণমূল নেত্রী। নির্বাচনের আগে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার কথা শাহ (Amit Shah) বলছেন? তার সঙ্গে নতুন করে হামলার আশঙ্কার যোগসূত্র তুলে ধরেছিলেন তিনি। তাঁর এই আশঙ্কাকে অনেকাংশে সমর্থন করছে বাংলায় বিজেপির নির্দেশে চলা নির্বাচন কমিশনের পদক্ষেপগুলি, দাবি সাংসদ রামগোপালের।

আরও পড়ুন : চার্জশিট তো আপনার বিরুদ্ধে পেশ করা উচিত: অমিত শাহকে পাল্টা মমতা

সোমবার সমাজবাদী পার্টির (Samajwadi Party) সাংসদ রামগোপাল যাদব (Ram Gopal Yadav) দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) যা বলছেন তা সঠিক। যে প্রক্রিয়ায় নির্বাচন কমিশন কাজ করছে দেশের অন্য কোথাও কি এমন কাজ করতে দেখছেন? প্রাথমিকভাবে যে থানার আধিকারিক, ভারপ্রাপ্ত অধিকারিক বা নির্বাচনী আধিকারিকদের বদল করা হচ্ছে তা সঠিক নয় বলেই বোঝা যাচ্ছে। এরপরেও তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করতে পারবেন না।

–

–

–

–

–

–
