চার্জশিট তো আপনার বিরুদ্ধে পেশ করা উচিত: অমিত শাহকে পাল্টা মমতা

রাজ্যে সব আসনে প্রার্থী ঘোষণা করতে পারেনি কেন্দ্রের শাসকদল তৃণমূল কংগ্রেস। তার আগেই শুরু করে দিয়েছে নির্বাচনী প্রচার। সেই প্রচারের অঙ্গ হিসাবে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) বাংলায় এসে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছেন। আদতে জাতি হিংসায় ইন্ধন দেওয়া অমিত শাহর বিরুদ্ধেই যে চার্জশিট (chargesheet) পেশ করা উচিত, পুরুলিয়ার মানবাজারের সভা থেকে সেই দাবি তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গে যেভাবে বাংলার মুখ্যমন্ত্রীর আহত হওয়া ও সেই পরিস্থিতিতে নির্বাচনে লড়াই নিয়ে যে কুৎসিত আক্রমণের পথে যান অমিত শাহ, তা নিয়ে নতুন করে বিজেপি হামলা করার পরিকল্পনা করছে বলেও অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Sponsored

বাংলায় শান্তি শৃঙ্খলা ও সুপ্রশাসনের অভাব নিয়ে প্রশ্ন তুলে অমিত শাহ চার্জশিট পেশ করেছিলেন। তার পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, কাল না কি তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে বিজেপির খুব বড় নেতা। হামলা করতে করতে ক্ষমতায় এসেছিলেন। চার্জশিট (chargesheet) তো আপনার বিরুদ্ধে আগে পেশ করা উচিত। আপনি এত লোককে হামলা করেছিলেন। কত লোক মারা গিয়েছে আপনাদের যখন গুজরাটে ক্ষমতায় ছিলেন।
আদতে নিজেদের রাজ্য, রাজ্যের মানুষের দায়িত্ব নিতে কতটা ব্যর্থ বিজেপি, তাও পুরুলিয়ার সভা থেকে স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তোলেন, কোথায় ছিলেন যখন গুজরাটিদের আমেরিকা থেকে কোমরে দড়ি বেঁধে, শিকল পরিয়ে নিয়ে এসেছিল?
আরও পড়ুন : ট্রাইবুনাল কেন শুধু কলকাতায়: জেলার ভোটারদের জন্য কীভাবে লড়াই, বোঝালেন মমতা
বিজেপির নারীর প্রতি মনোভাব ঠিক কেমন, তা বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারীর অবস্থার থেকেই প্রমাণ পাওয়া যায়। সেই বিজেপির নেতা হিসাবে অমিত শাহর থেকে যে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর প্রতি কোনও সম্মান প্রত্যাশা করা যায় না, তাও শনিবার দেখিয়েছেন শাহ। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ঘটনার প্রসঙ্গ টেনে ভিকটিম কার্ডের (victim card) কদর্য অভিযোগ তোলেন তিনি। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেন, তোমরা আগেরবার নির্বাচনে ইচ্ছা করে আমার পায়ে চোট করে দিয়েছিলে। আমি প্লাস্টার করেও হুইলচেয়ারে ঘুরে বেড়িয়েছিলাম। কারণ আমার মনের জোর ছিল আমাকে মানুষের কাছে যেতে হবে। আবার কী মারার প্ল্যান করছ না কি? এসব কথা বলার মানে কী? পরিকল্পনা করছ না কি কিছু? ওনার কথাতেই প্রমাণ হয়ে যাচ্ছে উনি কিছু পরিকল্পনা করছেন।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
Just now

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
Just now

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
16h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
19h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
22h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
23h ago
More from শিরোনাম
View All →
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago
