Saturday, June 20, 2026

বালুচরী থেকে সঙ্গীত: বিষ্ণুপুরের মার্কেটিং হাব তৈরির বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দলীয় প্রার্থীদের প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ- ছুটে বেড়াচ্ছেন তৃণমূল (TMC) সুপ্রিমোমমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, তিনটি জনসভার শেষটি ছিল বিষ্ণুপুরে। সেখানেই  বালুচরী শাড়ি থেকে বিষ্ণুপুরী ঘরানার সঙ্গীত নিয়ে রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতার প্রসঙ্গ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বিষ্ণুপুরে মার্কেটিং হাব তৈরি হবে বলে বার্তা দেন তিনি।

এদিন বিষ্ণুপুর (Bishnupur) হাইস্কুল ময়দানের সভা থেকে মমতা বলেন, “বালুচরী জিআই প্রোডাক্ট পেয়েছে আমাদের সময়ে। আগে বালুচরী শাড়ি (Baluchari Saree) একটু খড়খড়ে ছিল। আমি ক্ষমতায় আসার পরে একদিন বললাম, তোমরা এটা একটু নরম কর। যে ফাইবার ব্যবহার করো, সেটা একটু নরম করো। আজকালকার মেয়েরা খড়খড়ে শাড়ি নয়, একটু নরম ও মোলায়েম শাড়ি পরতে পছন্দ করে। দুনিয়া বদলাচ্ছে, অনেক কিছু বদলাচ্ছে।” নিজের শাড়ি ডিজাইন তিনিই করে তাঁতিদের দেন বলে জানান মমতা।

মমতার (Mamata Banerjee) কথায়, তৃণমূলের আমলে বিষ্ণুপুরের বালুচরী অনেক বেশি প্রচার পেয়েছে। বাংলার হাটে, বিশ্ববাংলার সব দোকানে, সৃষ্টিতে, স্বেচ্ছাসেবী সংস্থার মেলায় এই বালুচরী পাওয়া যায় বলে জানালেন মুখ্যমন্ত্রী। শাড়ির পাশাপাশি, ছেলেদের জন্য বিষ্ণুপুরী সিল্কের পাঞ্জাবি-জামাও পাওয়া যায়। আর এসব বিদেশে গেলে উপহার দেন বলে জানালেন তৃণমূল সুপ্রিমো। বলেন, “এখন বিদেশে গেলে সঙ্গে করে বালুচরী শাড়ি নিয়ে যাই। ডোকরার শিল্পকর্ম নিয়ে যাই, উপহার দেওয়ার জন্য।”

বিষ্ণুপুর ঘরানার সঙ্গীত নিয়ে মমতা বলেন, “বাঁকুড়া-বিষ্ণুপুর মন্দিরের ঘরানা, সঙ্গীতের ঘরানা…বিষ্ণুপুরে সারা পৃথিবী থেকে মানুষ আসেন। সেই কারণেই পর্যটনের উন্নতি করতে নজর দেওয়া হয়েছে। পরিকাঠামোর উন্নতি করা হয়েছে।” মুখ্যমন্ত্রী জানান, বাঁকুড়া-বিষ্ণুপুরের প্রাচীন প্রত্নতত্ত্ব ও পুঁথি সংস্কার করা হয়েছে। বিষ্ণুপুরে মার্কেটিং হাব তৈরি হবে বলে আশ্বাস দেন তিনি।

Related articles

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...