Tuesday, March 31, 2026

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

Date:

Share post:

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু এবং বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন টেনিস তারকা।

বঙ্গের নির্বাচনে চতুর্থ দফার তালিকাতে ২৯৪ কেন্দ্রে প্রার্থী দিতে পারেনি গেরুয়া শিবির(BJP)। ফলে চমক দিতেই একদা তৃণমূলে যোগ দেওয়া এবং ঘাসফুল শিবিরের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডারকে দলে টানল বিজেপি। ২০২১ সালে গোয়াতে তৃণমূলে যোগ দেন পেজ(Leander Paes)। পাঁচ বছর পরই দল বদল লি-য়ের। কয়েকদিন আগেই কলকাতায় নিউটাউনে একটি পাঁচতারা হোটেলে বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন টেনিস তারকা। নীতিন নবীনের সঙ্গে সঙ্গে বৈঠক করেন। অবশেষে এক সপ্তাহের মধ্যেই জল্পনায় সিলমোহর পড়ল।

তাঁকে প্রার্থী করা হবে কিনা তা এখনও চূড়ান্ত নয়। তবে তাঁকে ভোটের কাজে পুরো মাত্রায় ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে বিজেপি।পদ্ম শিবিরে যোগ দিয়ে লিয়েন্ডার জানিয়েছেন, ক্রীড়াক্ষেত্র এবং যুব সমাজের উন্নয়নের জন্য় তিনি কাজ করতে চান। তাঁর কথায়, “আজ আমার জীবনে বড় দিন, নতুন দায়িত্ব পেয়েছি। ৪০ বছর ধরে দেশের জন্য টেনিস খেলেছি। এবার নতুন খেলার সুযোগ পেয়েছি। দেশের সেবা করতে পারব।”

কয়েক দিন আগেই গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যকে দ্বিতীয়বার দলে যোগদান করায় বিজেপি। এবার ভোটের আগে গেরুয়া শিবিরে তারকাদের আনাগোনা কম। ফলে নিজেদের দলে থাকা তারকাকে বা তৃণমূলের নিষ্ক্রিয় থাকা তারকাদেরই যোগ দান করাতে হচ্ছে গেরুয়া শিবিরকে।

Related articles

ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা! CEO অফিসের সামনে বিএলও-বিজেপি ধস্তাধস্তিতে উত্তেজনা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (ECO) অফিসে ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা দিতে এসে হাতনাতে ধরা পড়লেন বিজেপি (BJP)...

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...