Monday, June 22, 2026

IPL: ভোটের মরশুমেও চাহিদা তুঙ্গে টিকিটের, ইডেনে কি দেখা মিলবে ‘বাদশা’র?

Date:

Share post:

বৃহস্পতিবার ইডেন গার্ডেনসে (Eden) আইপিএলের(IPL) বোধন। ভোটের ভরা মরশুমেও কেকেআর কে নিয়ে উৎসাহ তুঙ্গে কয়েকদিন আগেই ইডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এরপর ফের আইপিএলের মরশুম শুরু হচ্ছে। কিন্তু ক্রিকেটপ্রেমীদের উৎসাহে ভাটা নেই। সানরাইজার্স ম্যাচের আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব। কিন্তু প্রশ্ন অন্য জায়গায় ,এই মরশুমে ঘরের মাঠে প্রথম দিনের খেলায় ‘কিং খান’কে দেখা যাবে কিনা ।

বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে নাইট শিবির । তবে কেকেআর ভক্তদের জন্য খবরটা খুব একটা সুখকর নয়। আগামী ডিসেম্বরে নতুন ছবির মুক্তি, তাই শুটিংয়ের ব্যস্ততায় প্রথম হোম ম্যাচে হয়তো গ্যালারিতে থাকছেন না বলিউডের বাদশা। তবে সশরীরে না থাকলেও, মুম্বই ম্যাচের আগেই নতুনদের পেপ-টক দিয়ে চাঙ্গা করে রেখেছেন টিম মালিক। তাঁর স্পষ্ট বার্তা ,ওয়াংখেড়ের হার ভুলে ইডেন থেকেই কামব্যাক করতে হবে।

প্রথম ম্যাচেই ইডেনে(Eden) টিকিটের চাহিদা তুঙ্গে। ইডেন পরিদর্শন করতে আসেন সিপি অজয় নন্দা। সঙ্গে লাল বাজারের উচ্চ পদস্থ কর্তারা । নিয়ম মাফিক মাঠ ও গ্যালারি পরিদর্শন করেন। নিজেদের মধ্যে মিটিং ও সেরে নেয় পুলিশ। তবে বিশেষ কোনো চমক থাকছে না আইপিএলে চলতি মরশুমের প্রথম ম্যাচে।

ইডেনের পিচ নিয়ে নাইটদের টিম ম্যানেজমেন্ট নিয়ে মতবিরোধ হলেও এবারে পিচ নিয়ে আর কোনও সমস্যা নেই বলেই জানিয়েছীন কিউরেটর। হাই-স্কোরিং ম্যাচের পূর্বাভাসই দিচ্ছে ইডেন।

 

Related articles

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...