Monday, June 22, 2026

অধিনায়ককে ছাড়াই মহড়া সানরাইজার্সের, ইডেনে পিচ দেখে অবাক ভিত্তরি

Date:

Share post:

ইডেনে (Eden) প্রথম জয়ের সন্ধানে নামছে সানরাইজার্স হায়দরাবাদ(SRH)। ম্যাচের আগের দিন অপসানাল অনুশীলন ছিল কমলা বাহিনীর। ঈশান কিষান(Ishan kishan), অভিষেক শর্মা আসেননি। বাইডন গাডসের এখনও চোট আছে। তবে তাঁকে নিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবে সানরাইজার্স দল ।দলের বোলারদের যে বাড়তি দায়িত্ব নিতে হবে সেটা জানাতে ভুল করেননি ভিত্তরি।

ইডেনের পিচে অতিরিক্ত ঘাস দেখে অবাক দলের হেড কোচ ড্যানিয়েল ভিত্তরি।একই সঙ্গে ঈশান কিষানের(Ishan kishan) ক্যাপ্টেনসিতে আস্থা রাখছেন কিউয়ি কোচ।ইডেনের উইকেট নিয়ে সানরাইজার্স(SRH) কোচ বলেন, “উইকেটে ঘাস আছে, তবে এতটা ঘাস থাকবে আশা করিনি। একই পিচ যেটাতে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ হয়েছিল। রান উঠবে আমরা আশা করছি । টস ফ্যাক্টর কবে হবে। দ্বিতীয় ক্ষেত্রে ব্যাটিং করা সহজ হবে। ম্যাচ অত্যন্ত চ্যালেঞ্জের হবে। আমাদের বোলিং এ বেশ কয়েকজন আন্তর্জাতিক ম্যাচের বোলিং আছে। তাদের প্রতিভা অনুযায়ী খেলতে হবে।বড় চ্যালেঞ্জ বোলারদের কাছে। বিশেষ নতুন খেলোয়াড়দের কাছে। তাই বোলারদের পরিকল্পনা মাফিক বল করতে হবে।”

ঈশানের অধিনায়কত্ব নিয়ে বলেন, “প্যাট অসাধারণ বোলার ও অধিনায়ক। ওর না থাকাটা অবশ্যই বড় ক্ষতি। কিন্তু ইশনের সঙ্গে অধিনায়কত্ব নিয়ে কথা হয়েছে। প্রথম ম্যাচে ও দারুণ ব্যাটিং করেছে। কিপিংটাও ভালো করে। ওর মধ্যে আগ্ৰাসন আছে। ওর ক্রিকেটীয় বোধ অসাধারণ। অনেক কম বয়স। আসা করছি ও ভালোই করবে।ঈশান প্রথম ম্যাচে এফেক্টিভ অধিনায়কতবে করছেন। ও এখনও তরুণ আছে। ”

বরুণ, নারিনের বোলিংয়ের ধার কমেছে সেটা মানছেন না অরেঞ্জ আর্মির কোচ। তাঁর কথায়, “আমি তা মনে করি না। ওরা দুজনেই অসাধারণ বোলার। ওদের পারফরমেন্স দেখলেই বোঝা যাবে ওরা কত বড় মাপের বোলার। কেকেআরের দুই স্পিনার কি করতে পারেন আমরা জানি তাঁরা দেশের হয় কি করেছে আমাদের খেয়াল রাখতে হবে।”

ইডেনে নামার আগে কালিঘাট মন্দিরে পুজো দিলেন  অভিষেক শর্মা। আরতিও করেন। ভক্তিতেই শক্তি খুঁজলেন সানরাইজার্স তারকা।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...