Tuesday, June 2, 2026

আগুন কটক হাই কোর্টে! জ্বলন্ত পেট্রোল ছুঁড়ে গ্রেফতার মহিলা

Date:

Share post:

ওড়িশা হাই কোর্ট চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ালো বুধবার। এক মহিলা কটকের হাইকোর্ট চত্বরের বাইরে থেকে জ্বলন্ত পেট্রোল (petrol) ভর্তি বোতল ছুঁড়ে মারেন হাইকোর্ট চত্বরে। যার জেরে আগুন লেগে যায় হাইকোর্ট (Cuttack High Court) চত্বরের ভিতরে থাকা একটি গাড়িতে। পুলিশ তৎপরতার সঙ্গে গ্রেফতার করে মহিলাকে। যদিও তাঁর এই কাজের কারণ জানা যায়নি।

বুধবার সকালে হাইকোর্টের ব্যস্ত সময়ে মিনতি শাহু নামে এক মহিলা হাইকোর্টের পাঁচিলের বাইরে এসে দাঁড়ান। প্রত্যক্ষদর্শীরা সেই সময়ের ছবি মোবাইল ক্যামেরাবন্দি করেন। দেখা যায়, তিনি ব্যাগ থেকে কিছু বের করে আগুন জ্বালিয়ে সেটি ছুঁড়ে মারেন হাই কোর্টের পাঁচিলের ওপারে। আগুন লেগে যায় পাঁচিলের পিছনে দাঁড় করানো গাড়িতে।

আরও পড়ুন : ‘রাজা ইজ ব্যাক!’ নবজাতকের আগমনে আনন্দে ভাসছে রাজা রঘুবংশীর পরিবার

হাই কোর্টের ভিতরে মোতায়েন পুলিশকর্মীরা দমকলে খবর দিলে দ্রুত গাড়ির আগুন নেভানো হয়। এবং সেই সঙ্গে তাঁরা হাইকোর্ট চত্বর থেকে মিনতি শাহুকে গ্রেফতার করেন। জানা যায়, তিনি জগৎসিংপুর এলাকার বিরিডির বাসিন্দা। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে মহিলা মানসিক ভারসাম্যহীন। এই ঘটনায় যদিও কেউ আহত হননি। তবে কটক শহর ও হাই কোর্টের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।

Related articles

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...