Sunday, June 21, 2026

আজ দক্ষিণে মমতা, উত্তরের তিন জেলায় নির্বাচনী জনসভা অভিষেকের

Date:

Share post:

বাংলার নির্বাচনী মাসের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন। জোড়া ফুলের তিন প্রার্থী বিধানচন্দ্র মাঝি, প্রতিমা রজক ও প্রণব চন্দ্র দাসের সমর্থনে ভোটের প্রচার করবেন তৃণমূল সুপ্রিমো। গত কয়েকদিনে মমতা তাঁর বিভিন্ন সভায় আগামির উন্নয়ন প্রতিশ্রুতির পাশাপাশি বাংলা বিরোধী বিজেপির (BJP) বিরুদ্ধে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করে পদ্ম দলকে গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার কথা জানিয়েছেন। আজ দক্ষিণবঙ্গের এই তিন সভা থেকেও তাঁর বার্তা শোনার জন্য মুখে রয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। দলনেত্রীর প্রথম সভা শুরু বেলা ১১:৪৫ মিনিটে।

বুধবার কোচবিহারে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ‘স্বৈরাচারী’ বিজেপির (BJP) সব চক্রান্তকে চূর্ণ করে গণতন্ত্রকে রক্ষা করার বার্তা দিতে বুধবার শীতলকুচি বিধানসভা কেন্দ্রের প্রার্থী হরিহর দাসের সমর্থনে দুপুরে একটায় জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরপর জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে প্রার্থী স্বপ্না বর্মনের সমর্থনে রাজগঞ্জ এলাকার আমবাড়ি সুদামগঞ্জ ময়দানেও সভা করার কথা রয়েছে অভিষেকের।

বিভেদকামী বিচ্ছিন্নতাবাদী বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করার বার্তা দিচ্ছেন অভিষেক। জেলায় জেলায় যেভাবে তাঁর সভায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তাতে চতুর্থ বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় কার্যত সুনিশ্চিত বলেই মনে করছেন তৃণমূলের কর্মী- সমর্থকরা। ১৫ বছরের তৃণমূল সরকারের উন্নয়নের বার্তা দিতে এদিন অভিষেকের তৃতীয় জনসভাটি রয়েছে আলিপুরদুয়ারে। দুপুর তিনটে নাগাদ ফালাকাটা বিধানসভা কেন্দ্রের প্রার্থী সুভাষ চন্দ্র রায়ের সমর্থনে মিলরোড গ্রাউন্ডে বক্তব্য রাখবেন তৃণমূল সাংসদ।

 

Related articles

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...