Tuesday, June 16, 2026

রাহুলের মৃত্যুতে ক্ষতিপূরণের দাবি নিয়ে প্রসেনজিতের বাড়িতে মিটিং, হাজির প্রিয়াঙ্কাও 

Date:

Share post:

জনপ্রিয় ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারীর সমুদ্র সৈকতে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। দুর্ঘটনার সঠিক তদন্তের দাবি তুলে নেপথের একাধিক সম্ভাবনার কথা সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। শিল্পীদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে স্বরূপ হয়েছেন প্রয়াত অভিনেতার সতীর্থরাও। টলিপাড়ার শোকের আবহের মাঝে মঙ্গলবার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)বাড়িতে আর্টিস্ট ফোরামের এক্সিকিউটিভ কমিটির বিশেষ বৈঠক হয় বলে জানা গেছে। সূত্রের খবর রাহুল-পত্নী প্রিয়াঙ্কা সরকারও (Priyanka Sarkar) সেখানে উপস্থিত ছিলেন।

অল ইন্ডিয়া সিনেমা ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন আগেই প্রযোজনার সংস্থা ম্যাজিক মোমেন্টস এবং স্টার জলসার (এই চ্যানেলে সম্প্রচারিত ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে মৃত্যু হয় রাহুলের) বিরুদ্ধে এফআইআর করার দাবি জানিয়ে কমপক্ষে ১ কোটি টাকা ক্ষতিপূরণের কথা উল্লেখ করেছিলেন। শোনা যাচ্ছে বুম্বাদার বাড়ির মিটিংয়েও ক্ষতিপূরণ সংক্রান্ত আলোচনা হয়েছে। অরুণোদয়ের ময়নাতদন্তের রিপোর্ট বলছে, অতিরিক্ত বালি ও জল ফুসফুসে ঢুকে পড়ায় ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছিল। দীর্ঘক্ষণ সমুদ্রে পড়ে থাকার কারণে এই ধরনের ঘটনা ঘটে। যদিও প্রযোজনা সংস্থা এবং ধারাবাহিকের কলাকুশরীদের একাংশ সম্পন্ন বিপরীত কথা বলছেন। তাই ধোঁয়াশা কাটছে না। প্রসেনজিতের বাড়িতে কী সিদ্ধান্ত হয়েছে তা নিয়ে কোনও মন্তব্য করেননি প্রিয়াঙ্কা। রাহুলের অসুস্থ মা এবং তেরো বছরের ছেলে সহজকে আগলে রাখতে ব্যস্ত অভিনেত্রী। শুধু লাইট ক্যামেরার জগৎ থেকেই নয় সোশ্যাল মিডিয়া থেকেও আপাতত নিজেকে দূরে রাখছেন তিনি।

 

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...