একধাক্কায় ১২ টাকা ২৮ পয়সা দাম বাড়ল অটোর গ্যাসের, ভাড়া বৃদ্ধির পথে চালকরা!

এলপিজি সিলিন্ডারের পর এবার দেশজুড়ে অটোর গ্যাসের দাম বাড়ল। মার্চ মাসে তিনবার দাম বৃদ্ধির পর এপ্রিলের প্রথম দিনেই এক ধাক্কায় ১২ টাকা ২৮ পয়সা দাম বাড়ল অটোর গ্যাসের (Auto Gas Price hike) ।মঙ্গলবার পর্যন্ত কলকাতায় এক লিটার অটো-র এলপিজি গ্যাসের দাম ছিল ৭০ টাকা। কিন্তু বুধবার সকালে পাম্পে পৌঁছে চালকরা জানতে পারেন এখন এক লিটার গ্যাসের দাম হয়েছে ৮০ টাকা ৯৬ পয়সা। এই অবস্থায় যদি ভাড়া না বাড়ানো হয় তাহলে পরিষেবা বন্ধ রাখতে হবে বলেই মনে করছেন অটোচালকরা।
Sponsored

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ সরাসরি এসে পড়েছে জ্বালানিতে। গৃহস্থালির গ্যাস, বাণিজ্যিক গ্যাস, পেট্রোলের দাম বৃদ্ধির পর এবার অটোর গ্যাসের দাম এভাবে বেড়ে যাওয়ায় সমস্যায় পড়তে চলেছেন অটোচালক থেকে শুরু করে সাধারণ মানুষরাও। কারণ যদি ভাড়া বৃদ্ধি পায় সে ক্ষেত্রে যাত্রীদের পকেটে টান পড়তে বাধ্য। এমনিতেই অপদার্থ কেন্দ্রীয় সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবে যেভাবে গ্যাস নিয়ে সংকট হচ্ছে তাতে খুচরো বাজারে একাধিক জিনিসের দাম বেড়েছে। প্রায় কমবেশি সব রেস্টুরেন্টেই মোমো থেকে রুটি সবকিছুতেই দাম বাড়িয়েছেন বিক্রেতারা। আরব দুনিয়ার যুদ্ধের জেরে যানবাহন পরিষেবাতেও সমস্যা বাড়তে চলেছে। অটোচালকরা জানাচ্ছেন, গত ১১ মার্চ অটোর গ্যাসের দাম ৫ টাকা বেড়ে ৫৭ টাকা ৬৮ পয়সা থেকে বেড়ে ৬২ টাকা ৬৮ পয়সা হয়েছিল। এরপর মঙ্গলবার (৩১ মার্চ) পর্যন্ত তা ছিল ৭০ টাকা। এক ধাক্কায় কিভাবে এত টাকা দাম বাড়ানো হল তার কোনও কুলকিনারা পাচ্ছেন না অটোচালকরা।অনেকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর দাম বাড়ার খবর শুনে আরও বিপাকে পড়েছেন।তাঁদের কথায়, এইভাবে দাম বাড়তে থাকলে পরিবার নিয়ে রাস্তায় বসতে হবে। সেক্ষেত্রে অটো ভাড়া বাড়ানো ছাড়া কোন বিকল্প পথ নেই বলেই মনে করছেন চালকরা। তবে এতে যাত্রী সংখ্যা কমার আশঙ্কাও রয়েছে। সে ক্ষেত্রে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গেলে অটো পরিষেবা বন্ধ রাখার মতো কঠিন সিদ্ধান্তও নিতে হতে পারে বলেও মনে করছেন তাঁরা।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

NEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজু
1h ago

ক্যাম্পাসে 'নিখোঁজ' পোস্টার! NEET-এর প্রশ্নফাঁসে অবশেষে মুখ খুললেন এক 'ইডিয়েট ফারহান'
2h ago

আপাতত মিলল না অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আবেদনের অনুমতি, রাজ্যকে কী নির্দেশ আদালতের
3h ago

এক ধাক্কায় কত বাড়ল সোনার দর! দেখে নিন এক নজরে
4h ago

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
4h ago

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
5h ago
More from শিরোনাম
View All →
প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
7h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
7h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
23h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
1d ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1d ago
