Wednesday, April 1, 2026

প্রশিক্ষণ চলাকালীন রাশিয়ার সামরিক বিমানে দুর্ঘটনা!

Date:

Share post:

ক্রিমিয়ার (Crimea) পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল রাশিয়ার সেনাবাহিনীর মালবাহী An-26 বিমান। সূত্রের খবর, এই দুর্ঘটনায় বিমানে থাকা ২৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্য়ে রয়েছেন বিমানের পাইলট-সহ ৬ জন ক্রু। বাকিরা সকলেই যাত্রী। মস্কোর সময় অনুযায়ী মঙ্গলবার সন্ধে ৬টা নাগাদ বিমানের সঙ্গে হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির ফলেই বিপর্যয়।

সূত্রের খবর,  বিমানটি ২৯ জনকে নিয়ে রুটিন মহড়ায় যাচ্ছিল কিন্তু ওড়ার কিছুক্ষণ পরেই বিমানটির সঙ্গে যোগাযোগ করা যায়নি।ক্রমাগত চেষ্টার পর অবশেষে জানা যায়, বিমানটি ক্রাইমিয়ার কাছে খাড়া পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়েছে। খবর পাওয়া মাত্রই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে কিন্তু ঘটনাস্থলেই মৃত্যু হয় সকলের। ওই বিমানে কোনও মিসাইল বা ড্রোন হামলা হয়নি বলে মনে করা হচ্ছে। তাছাড়া পাখির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটেনি। মিলিটারি কমিশনের সদস্যরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার আসল কারণ জানার চেষ্টা চালাচ্ছে। An-26 বিমান সর্বোচ্চ ৪০ জন যাত্রী এবং মাল বহন করতে সক্ষম। সাধারণত এই বিমানকে সামরিক ও অসামরিক পরিবহণের জন্য কাজে লাগানো হয়। সামরিক সরঞ্জাম এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই বিমান ব্যবহৃত হয়। অল্প দূরত্বে যাতায়াত করার জন্য রাশিয়ার সেনাবাহিনীর এই বিমান যথেষ্ট। কিন্তু এর আগেও একাধিকবার রাশিয়ার সেনাবাহিনীর বিমান প্রশিক্ষণ চলাকালীন বা টহল দেওয়ার সময়ে দুর্ঘটনার কবলে পড়েছে। এই ঘটনার পরই প্রশ্ন ওঠে বিমানটি কোনও হামলার শিকার হল কিনা। তবে রুশ সেনার তরফে, জানানো হয়েছে যান্ত্রিক গোলযোগের কারণেই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। তবে ব্ল্যাকবক্স উদ্ধার না হওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে সঠিক কোনও তথ্য দেওয়া হয়নি সেনার তরফে।

 

Related articles

সকাল থেকে ভ্যাপসা গরম, এপ্রিলের শুরুতেই হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের 

পয়লা এপ্রিলের সকাল থেকেই তীব্র গরমে নাজেহাল অবস্থা কলকাতাসহ দক্ষিণবঙ্গবাসীর। চৈত্রের দহনে চাঁদিফাটা রোদ জেলায় জেলায়। আলিপুর হাওয়া...

পদ্ম ফুলের বস্তা ভরে ফর্ম 6 জমা করছিল, শীর্ষ আদালত আটকেছে: সুপ্রিম সিদ্ধান্তে খুশি তৃণমূল সুপ্রিমো

বেআইনিভাবে ফর্ম 6 জমা করে বাইরের লোক ঢোকাচ্ছে বিজেপি-এই অভিযোগে গত তিনদিন ধরে সরব তৃণমূলের (TMC) সুপ্রিমো মমতা...

আবেগে চোখে জল, আর্জেন্টিনার বড় জয়ের মধ্যেই মেসির বিদায় জল্পনা

ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি, দেশের মাটিতে শেষ ম্যাচে খেলে ফেললেন মেসি(Lionel Messi )?‌ লা বোম্বোনেরাতে আর্জেন্টিনা( Argentina)-জাম্বিয়া...

চূড়ান্ত তালিকার পর কীভাবে নতুন নাম সংযোজন, কমিশনকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টে এসআইআর মামলার (SIR hearing in Supreme Court) শুনানিতে ফর্ম সিক্স নিয়ে তৃণমূলের অভিযোগকে গুরুত্ব শীর্ষ আদালতের...