Site Logo

চূড়ান্ত তালিকার পর কীভাবে নতুন নাম সংযোজন, কমিশনকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

EBBS Desk·
চূড়ান্ত তালিকার পর কীভাবে নতুন নাম সংযোজন, কমিশনকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টে এসআইআর মামলার (SIR hearing in Supreme Court) শুনানিতে ফর্ম সিক্স নিয়ে তৃণমূলের অভিযোগকে গুরুত্ব শীর্ষ আদালতের বিচারপতির। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ফর্ম সিক্সের (Form 6) মাধ্যমে কীকরে নতুন নাম সংযোজন হচ্ছে তা নিয়ে সরাসরি নির্বাচন কমিশনকে (ECI) প্রশ্ন করেন জয়মাল্য বাগচী (Justice Joymalya Bagchi) । উত্তরে কমিশন জানায় ফেব্রুয়ারি মাসের পর থেকে অনেকের বয়স ১৮ বছর হওয়ায় তাঁদের নাম তোলা হচ্ছে। পাল্টা বিচারপতি বলেন, যদি ভোটের আগের দিন কেউ প্রাপ্তবয়স্ক হন তখনও তাঁর নাম উঠবে এটা তো হতে পারে না। এর পাশাপাশি বৈধ ভোটারদের নাম বাদ যাওয়া নিয়েও প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত।

Sponsored

Sranchi In Article

বুধবার শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) বলেন, প্রায় ৩০ হাজার ফর্ম ৬ এক জন ব্যক্তি জমা দিয়েছেন। এটা কী ভাবে হতে পারে?” এরপর বিচারপতি বাগচী বলেন, “বিজ্ঞপ্তির পরে একটি নির্দিষ্ট দিন পর্যন্ত ভোটার তালিকা নিয়ে ভোট হয়। তার পরে কারও নাম ফর্ম ৬ দিয়ে উঠল মানেই তিনি ভোট দিতে পারবেন এমন নয়।” এই বিষয়ে কমিশনকে মৌখিকভাবে নির্দেশ দিয়ে শীর্ষ আদালত জানিয়েছে কোনভাবেই নতুন নাম সংযোজন করা যাবে না। সুপ্রিম কোর্টের এই রায়কে সাধুবাদ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)।

এদিন ট্রাইব্যুনাল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, বৈধ ভোটারদের নাম বাদ যাওয়া মানে তাঁদের মৌলিক অধিকার খর্ব করা। এটা  হতে পারে না। একই সঙ্গে এটাও নিশ্চিত করতে হবে যাতে কোনও অবৈধ ভোটার ভোট না দেন।  শীর্ষ আদালতের তরফে বলা হয়, “আমরা ট্রাইব্যুনালগুলিকে অনুরোধ করছি—যে নথিগুলি আগে বিচারবিভাগীয় আধিকারিকের সামনে পেশ করা হয়নি, সেই নতুন নথি যেন তারা গ্রহণ না-করে। যথাযথ ভাবে নথির সত্যতা যাচাই না-করে, কোনও নতুন নথি গ্রহণ করা হবে না।” বুধবারই সব প্রাক্তন বিচারপতিদের প্রশিক্ষণ এই সংক্রান্ত অনলাইন ও অফলাইন প্রশিক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। এদিন শীর্ষ আদালত স্পষ্ট করে জানিয়েছে, কোন নথি গ্রহণ করা হবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ট্রাইব্যুনাল, নির্বাচন কমিশন নয়। একই সঙ্গে বিচারপতিরা জানিয়েছেন, কী কারণে নাম বাদ গেছে সেগুলো উল্লেখ করতে হবে যাতে বিচারবিভাগীয় আধিকারিকরা, আবেদনকারী ও ট্রাইব্যুনাল স্পষ্টভাবে দেখতে পায়, যা এই সংক্রান্ত মামলার নিষ্পত্তিতে সহায়ক হবে। আগামী ৬ এপ্রিল (সোমবার) বিকেল ৪টেয় সুপ্রিম কোর্টে এসআইআর মামলার পরবর্তী শুনানি হবে।

-

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
রাজ্য

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা

Just now

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
রাজ্য

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

1h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
রাজ্য

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী

2h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
রাজ্য

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা

3h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
রাজ্য

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী

4h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
রাজ্য

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

5h ago

More from রাজ্য

View All →