Thursday, April 2, 2026

রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে রাঘবকে সরাল AAP

Date:

Share post:

দলের সঙ্গে দূরত্ব বাড়ছিলই। রাজ্যসভায় সাধারণ মানুষের হয়ে সওয়াল করেও পদ হারালেন আম আদমি পার্টির (AAP) সাংসদ রাঘব চাড্ডার (Raghav Chadha)। রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে সেখানে পঞ্জাবের সাংসদ অশোক মিত্তলকে বসাল কেজরিওয়ালের দল। রাজনৈতিক মহলের মতে, রাঘবের গেরুয়া শিবিরে যোগদান এখন সময়ের অপেক্ষা।

আবগারি দুর্নীতি মামলায় সম্প্রতি রেহাই পেয়েছেন AAP প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। মুক্ত হয়েই আবেগাপ্লুত হয়ে পড়েন কেজরি। তাঁর সমর্থনে গলা ফাটান AAP শীর্ষ নেতৃত্ব। কিন্তু সেই সময় নীরবতা পালন করেন চাড্ডা।

২০২৩ সাল থেকে রাজ্যসভার ডেপুটি লিডারের পদে ছিলেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। সম্প্রতি সবেতন পিতৃত্বকালীন ছুটি, বিমানবন্দরে খাদ্যপণ্যের ক্রমবর্ধমান মূল্য, গিগ কর্মীদের অধিকার, মোবাইল রিচার্জ, প্রধান শহরগুলিতে যানজট এবং মাসিক স্বাস্থ্যবিধি ও জনস্বাস্থ্যের মতো বিষয় নিয়ে অধিবেশনে উদ্বেগের প্রকাশ করেন আপ সাংসদ। তবে, সেই সময় দলীয় সাংসদদের তেমন সমর্থন দেখা যায়নি। AAP সূত্রে খবর, দলীয় কাজ থেকেও কিছুটা দূরে থাকার অভিযোগ উঠেছে রাঘবের বিরুদ্ধে। দলের বৈঠক, সাংবাদিক বৈঠক, এমনকী গুরুত্বপূর্ণ রাজনৈতিক কাজেও সাম্প্রতিক অতীতে অনুপস্থিত থেকেছেন তিনি।

রাজ্যসভার সচিবালয়কে চিঠি রাঘবকে সরানোর কথা জানিয়েছে আপ। তাঁর বলার জন্য আর কোনও সময় যাতে বরাদ্দ না করা হয় সেই বিষয়েও সচিবালয়কে চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে আপের তরফে এখনও এই বিষয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

এর পরেই রাজনৈতিক মহলে জোর জল্পনা, এবার কি বিজেপিতে (BJP) যোগ দিতে চলেছেন রাঘব চাড্ডা? তবে রাঘব ঘনিষ্ঠ আপ নেতৃত্বের মতে, তাঁর বিজেপিতে যোগ দেওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন। কিন্তু সাংগঠনিক পদ থেকে রাঘবকে সরানো আর সেই বিষয় নিয়ে নীরবতা জল্পনা বাড়িয়েছে।

Related articles

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...