Thursday, April 2, 2026

“আমাদের পচা মাল…” তালডাংরার বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ, দলীয় প্রার্থীর জয়ের বার্তা তৃণমূলের সেনাপতির

Date:

Share post:

“আমরা যাঁদের ফেলে দিই, বিজেপি (BJP) তাঁদের মাথার উপরে বসায়। তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর নথিভুক্ত হয়েছে। সিমলাপাল থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানি, ভাঙচুরের অভিযোগ রয়েছে।” বৃহস্পতিবার, বাঁকুড়ার তালডাংরায় (Taldangra) দলীয় প্রার্থী ফাল্গুনি সিংহবাবুর সমর্থনে প্রচারসভা থেকে বিজেপি প্রার্থী সৌভিক পাত্রকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। তাঁর কথায়, এখানে তৃণমূল প্রার্থীর জয় এখন সময়ের অপেক্ষা।

এই কেন্দ্রে এবারের বিজেপি প্রার্থী সৌভিক পাত্র একসময় তৃণমূলের ছাত্র সংগঠনের নেতা ছিলেন। পরে তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠায় তৃণমূল বের করে দেয়। এই নিয়েই বিজেপি প্রার্থীকে নিশানা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “আমরা যে সব পচা মাল ফেলে দিই। তাদের তুলে নিয়ে বড় পদে বসায়। এখানের বিজেপি প্রার্থীর নামে থানায় একাধিক অভিযোগ আছে। একসময় আমাদের দলে ছাত্র সংগঠনে ছিল। আমরা পরে সরিয়ে দিই। গত ৫ বছরে প্রতিদিন বিজেপি আমাদের অধিকারের টাকা কেড়ে নিয়েছে। যারা প্রার্থী খুঁজে পায় না। এবারে আবর্জনাটাকে তুলে এনে প্রার্থী করেছে। যার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আছে। একদিকে শিক্ষক আর অন্যদিকে চোর চিটিংবাজ। ভাল লোকেরা বিজেপি করে না। আমরা যাদের বর্জন করেছি, ওরা তাদের গ্রহণ করছে।”

দলীয় প্রার্থীর জয় সময়ের অপেক্ষা বলে মন্তব্য করে তৃণমূলের সেনাপতি বলেন, “আমাদের প্রার্থী ফাল্গুনি সিংহবাবুর পরিচিতি  আপনারা সকলে জানেন। তাঁর কাজ করার দক্ষতা, মানুষের পাশে থাকার মানসিকতা আপনারা সবাই দেখেছেন। তিনি ধাপে ধাপে অঞ্চল স্তরের সংগঠক থেকে ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হওয়ার পরে উপনির্বাচনে প্রার্থী করা হয়েছিল। তিনি বিধায়ক হয়েছেন। এবার আমাদের জয় সময়ের অপেক্ষা।”

স্থানীয় মানুষকে অভিষেকের (Abhishek Benarjee) আশ্বাস, “তালডাংরার মানুষদের দাবি অনুযায়ী, শিলাবতী নদীর উপর ব্রিজ ও সুপার স্পেশালিটি হাসপাতাল করব। আর চার ব্লকে যেখানে সামান্য ভোটে পিছিয়ে আছি, সেখানে জেতাতে হবে।”

Related articles

সাইলেন্স পিরিয়ড নিয়ে বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনের

ভোটের আগে ‘সাইলেন্স পিরিয়ড’ (Silence Period Rules) সংক্রান্ত বিধিনিষেধ কঠোর ভাবে পালন করতে হবে বলে নির্বাচন কমিশন (Election...

ইংল্যান্ড সফরে ভারতীয় ফুটবল দল, প্রতিপক্ষ একাধিক শক্তিশালী দেশ

হংকং ম্যাচে জয় পাওয়ার পর ফিফা (FIFA) ক্রম তালিকায় উন্নতি হয়েছে। এবার বিদেশি টুর্নামেন্টে খেলার সুযোগ পেল ভারতীয়...

মৃত সরকারি কর্মীর পরিবারের বকেয়া DA-DR পেতে নতুন হেল্পলাইন চালু রাজ্যের

রাজ্য সরকারের প্রয়াত কর্মী ও পেনশনভোগীদের পরিবারকে বকেয়া DA এবং DR দেওয়ার ক্ষেত্রে নতুন ব্যবস্থা চালু করলো রাজ্যের...

কেন্দ্রের অনুদান অনিশ্চয়তায় থিয়েটার মহল, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

সৃজনশীলতা বা স্বাধীন চিন্তাভাবনা কোনও কিছুকেই সমর্থন করে না মোদি সরকার। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের (Central Govt) সাম্প্রতিক সিদ্ধান্ত...