Wednesday, June 17, 2026

সাইলেন্স পিরিয়ড নিয়ে বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনের

Date:

Share post:

ভোটের আগে ‘সাইলেন্স পিরিয়ড’ (Silence Period Rules) সংক্রান্ত বিধিনিষেধ কঠোর ভাবে পালন করতে হবে বলে নির্বাচন কমিশন (Election Commission of India) জানিয়েছে। ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগে কোনও ধরনের নির্বাচনী প্রচার, মতামত বা রাজনৈতিক প্রচার করা যাবে না বলে জানানো হয়েছে। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, জন প্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ১২৬ ধারায় এই নিষেধাজ্ঞা বলবৎ থাকে। এই সময়সীমায় টেলিভিশন, রেডিও, কেবল নেটওয়ার্ক বা অন্য কোনও মাধ্যমে এমন কোনও বিষয়বস্তু প্রচার করা যাবে না, যা কোনও রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে বা বিপক্ষে প্রভাব ফেলতে পারে। আরও পড়ুন: মৃত সরকারি কর্মীর পরিবারের বকেয়া DA-DR পেতে নতুন হেল্পলাইন চালু রাজ্যের

পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট ২৩ এপ্রিল। সে ক্ষেত্রে ২১ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ২৩ এপ্রিল ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত ‘সাইলেন্স পিরিয়ড’ কার্যকর থাকবে। দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল হওয়ায় ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে একই নিষেধাজ্ঞা জারি থাকবে। কমিশন স্পষ্ট করেছে, এই সময় টিভি চ্যানেল বা রেডিও আলোচনায় অংশ নেওয়া অতিথি বা প্যানেলিস্টদের মন্তব্যও যেন কোনওভাবে ভোটারদের প্রভাবিত না করে, তা নিশ্চিত করতে হবে। এমনকি কোনও মতামত সমীক্ষা বা রাজনৈতিক বার্তাও এই সময় প্রচার করা যাবে না। একইসঙ্গে কমিশন আবারও মনে করিয়ে দিয়েছে, ৯ এপ্রিল সকাল ৭টা থেকে ২৯ এপ্রিল সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত এক্সিট পোল সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। এই নির্দেশ অমান্য করলে সর্বোচ্চ দু’বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা, অথবা উভয় শাস্তিই হতে পারে।

Related articles

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...

বুধে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস! গরম থেকে স্বস্তি দিতে পারে বৃষ্টি

আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই বুধবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দুপুরের পর থেকেই...