১৫ দিন বাংলায় শাহ, 'শাহি' পদ পরিবেশন করে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের

প্রতিবারই ভোটের আগে বাংলায় প্রচারে এসে পাত পেড়ে খেতে বসে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ২০২৬-এর বিধানসভা ভোটের (West Bengal 2026 election) আগেও সেই রীতি রাজনৈতিক আলোচনার অন্যতম বিষয়। এবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টানা ১৫ দিন বাংলায় থাকবেন আর তাঁর এই সিদ্ধান্তকেই কটাক্ষ করে নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট করে তৃণমূল কংগ্রেস। গেরুয়া শিবিরকে তৃণমূল কংগ্রেসের পরামর্শ, বাংলায় যখন আসছেনই, তখন মুড়িঘণ্ট, পাবদা, ইলিশ ভাপা বা চিংড়ি মালাইকারির মতো সুস্বাদু পদ চেখে দেখতে ভুলে গেলে হবে না।
Sponsored

তৃণমূল কংগ্রেসের পোস্টে লেখা হয়েছে, ''অমিত শাহ,বাংলায় ১৫ দিন কাটানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন। ভালো! বাংলা পর্যটকদের সাদরে গ্রহণ করে। যতদিন ইচ্ছা থাকুন। আর আমাদের সেরা কিছু খাবারের স্বাদ নিতে ভুলবেন না।
আমাদের সুপারিশ:
? মুড়ি ঘন্ট
? পাবদা মাছের ঝাল
? ইলিশ ভাপা
? চিংড়ি মালাইকারি
? ভেটকি পাতুরি
? কষা মাংস
আপনার বাংলা সফর আনন্দময় হোক।''
স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের এই ‘আমন্ত্রণ’পত্র রাজনৈতিক শ্লেষে ভরপুর। বিজেপি ক্ষমতায় এলে বাংলায় মাছ-মাংস খাওয়া বন্ধ করে দেবে এবং বিহারের বিজেপি নেতাদের একাংশের আমিষ বিরোধী মন্তব্যের প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার অভিযোগ জানিয়েছেন। বিজেপি ক্ষমতায় এলে একপ্রকার জোর করেই বাঙালির হেঁসেলে নিরামিষ খাবার ঢোকাবে, তাই শাহকে এবার আমিষ খাবারের তালিকা দিয়ে কটাক্ষ করতে ছাড়ল না ঘাসফুল শিবির।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
3h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
7h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
9h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
11h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
14h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
