Tuesday, June 23, 2026

বৃহস্পতিবার সকাল থেকেই চড়া রোদে পুড়ছে কলকাতা, বাঁকুড়া-পুরুলিয়ায় দাবদাহের পূর্বাভাস!

Date:

Share post:

এপ্রিলের শুরু থেকেই ভ্যাপসা গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ (South Bengal weather)। চৈত্রেই তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা হাওয়া অফিসের (Weather Department)। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতায় চড়া রোদ। সময় গড়ালে দহন জ্বালা আরও বাড়বে। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, ২ থেকে ৬ এপ্রিলের মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া ও মেদিনীপুর জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। ইতিমধ্যেই ‘লু’ সতর্কতা জারি করা হয়েছে।

আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রির কাছাকাছি। আগামী কয়েকদিন উষ্ণতার খুব একটা তারতম্য হবে না। আগামী সোমবার পর্যন্ত রোদের তেজ বাড়বে দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে কিছু জেলায় সন্ধ্যার পর ঝড়বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে আপাতত মনোরম আবহাওয়া। উপরের জেলাগুলিতে আজ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...