Thursday, April 2, 2026

হরধনু হাতে রামবেশী রণবীর! ‘রামা’র প্রথম লুক ফাঁস আলিয়ার 

Date:

Share post:

সাত বছরের দীর্ঘ প্রতিক্ষা শেষে প্রকাশ্যে ‘রামা’য় (Rama) রণবীর কাপুরের (Ranbir Kapoor) লুক। হনুমান জয়ন্তী উপলক্ষে প্রথম ঝলক দেখাবে বলে কথা দিয়েছিল প্রযোজনা সংস্থা। কথা মত ২ এপ্রিল পরিচালক নীতেশ তিওয়ারি এবং প্রযোজক নমীত মালহোত্রা মুম্বইয়ে আয়োজিত টিজার লঞ্চ (Nitesh Tiwari Ramayana film) অনুষ্ঠানে উপস্থিত থাকলেও রণবীর সেই অনুষ্ঠানে যোগ দেননি। তবে ঠিক একই সময় রণবীর পত্নী আলিয়া ভাট (Alia Bhatt) তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে রামরূপে রণবীরের প্রথম লুক শেয়ার করে নেন। সেখানে তিনি লেখেন, “রামা। বিশ্বজুড়ে পর্দায় আসতে চলেছে। দীপাবলি ২০২৬ এবং ২০২৭”তবে রামের চরিত্রে নিজেকে ফিট করতে একটু একটু করে গড়ে তুলেছেন রণবীর। মদ-মাংস ত্যাগ করে, শারীরিক কসরত করে পুরুষোত্তম রাম রূপে ধরা দিলেন তিনি। শুরুতে কাস্টিং নিয়ে একটু বিতর্ক হলেও টিজারে দেখা যাচ্ছে, কল্পিত রঘুনন্দনের বেশভূষায় সজ্জিত রণবীরকে। কাঁধ পর্যন্ত লম্বা চুল, কপালে রাজতিলক। গেরুয়া বসন পরিহিত সুপারস্টারকে দেখে মুগ্ধ সিনেমাপ্রেমীরা। ছবিতে সীতার চরিত্রে দেখা যাবে দক্ষিনী নায়িকা সাই পল্লবীকে। শুরুতে তাঁকে পর্দায় তাঁকে দেখা না গেলেও শেষের এক ঝলক মুগ্ধ করেছে দর্শকদের। আরও পড়ুন: এবার দুর্দান্ত খেলা হবে: মালদহে পুরনো স্লোগান আরও তীব্র করলেন তৃণমূল সুপ্রিমোনমীত মালহোত্রো প্রযোজিত এই ছবির ভিএফএক্স দেখার অপেক্ষায় ছিলেন অনেকেই। কারণ এই ছবিতে ভিএফএক্সের কাজ করেছে আট বার অস্কারজয়ী আন্তর্জাতিক ভিএফএক্স স্টুডিয়ো। যা সত্যিই চমকপ্রদ। প্রযোজক এই ছবিকে ‘লেবার অব লাভ’ বলে বর্ণনা দিয়েছেন। তাঁর কথায়, “এই প্রজেক্টটা আমাদের কাছে অত্যন্ত আবেগের। এতদিন ধরে তৈরি করার পর যখন তা যখন সবার সামনে তুলে ধরার সময় এল, তখন মনে হচ্ছিল, আমরা কি সত্যিই প্রস্তুত? তবে গোটা টিমের পরিশ্রমে আমরা গর্বিত। আশা করি দর্শকরাও তা পছন্দ করবেন।”

এদিন পরিচালক নীতেশ তিওয়ারি জানান, এই জায়গায় পৌঁছতে তাঁর সাত বছর সময় লেগেছে। তাঁর কথায়, “ছবি তৈরি করা একটা অনিশ্চিত ও অনেকটা পথ একাই চলতে হয়। গত সাত বছর ধরে আমি এই মুহূর্তটার কথা কল্পনা করেছি, ছবিটি প্রকাশ্যে এলে দর্শকের প্রতিক্রিয়া কেমন হবে। আজ আপনাদের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে, সেই সাত বছরের পরিশ্রম সার্থক।” সিনে মহল সূত্রের খবর, দুই পর্বের রামায়ণের প্রথম পর্ব ২০২৬ -এর দীপাবলিতে এবং দ্বিতীয় পর্ব ২০২৭ -এর দীপাবলিতে রিলিজ করবে।

Related articles

সাইলেন্স পিরিয়ড নিয়ে বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনের

ভোটের আগে ‘সাইলেন্স পিরিয়ড’ (Silence Period Rules) সংক্রান্ত বিধিনিষেধ কঠোর ভাবে পালন করতে হবে বলে নির্বাচন কমিশন (Election...

ইংল্যান্ড সফরে ভারতীয় ফুটবল দল, প্রতিপক্ষ একাধিক শক্তিশালী দেশ

হংকং ম্যাচে জয় পাওয়ার পর ফিফা (FIFA) ক্রম তালিকায় উন্নতি হয়েছে। এবার বিদেশি টুর্নামেন্টে খেলার সুযোগ পেল ভারতীয়...

মৃত সরকারি কর্মীর পরিবারের বকেয়া DA-DR পেতে নতুন হেল্পলাইন চালু রাজ্যের

রাজ্য সরকারের প্রয়াত কর্মী ও পেনশনভোগীদের পরিবারকে বকেয়া DA এবং DR দেওয়ার ক্ষেত্রে নতুন ব্যবস্থা চালু করলো রাজ্যের...

কেন্দ্রের অনুদান অনিশ্চয়তায় থিয়েটার মহল, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

সৃজনশীলতা বা স্বাধীন চিন্তাভাবনা কোনও কিছুকেই সমর্থন করে না মোদি সরকার। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের (Central Govt) সাম্প্রতিক সিদ্ধান্ত...