Wednesday, June 24, 2026

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

Date:

Share post:

স্টার জলসার ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। দুর্ঘটনাযর পাঁচ দিন পর প্রযোজনা সংস্থার বিরুদ্ধে দায়ের হল প্রথম এফআইআর (FIR)। শনিবার দুপুরে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্টস ফোরামের সদস্যদের সঙ্গে টালিগঞ্জের রিজেন্ট পার্ক থানায় উপস্থিত হন রাহুল-পত্নী প্রিয়াঙ্কা সরকারও (Priyanka Sarkar)। ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), শান্তিলাল মুখোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, সৌরভ দাস (Sourav Das), যিশু সেনগুপ্ত, ভরত কল, ঋত্বিক চক্রবর্তী, বাসবদত্তা চট্টোপাধ্যায়রা (Basabdatta Chatterjee)।

অভিনেতার মর্মান্তিক পরিণতির পর থেকেই প্রযোজনা সংস্থার ইউনিটের সদস্যদের বয়ানে অসংগতি ধরা পড়েছে। এরপরই গত পয়লা এপ্রিল ম্যাজিক মোমেন্টসকে চিঠি পাঠায় আর্টিস্ট ফোরাম। দুর্ঘটনার কারণ সম্পর্কে জানতে চাওয়া হলেও প্রযোজনা সংস্থার উত্তরে সন্তুষ্ট না হওয়ায় ফোরামের তরফ থেকে এফআইআর করার সিদ্ধান্তের কথা জানানো হয়। সেই মতো এদিন দুপুরে সংস্থার সদস্যরা থানায় হাজির হন। সহকর্মীর মৃত্যু বিচার চেয়ে বিকেলে ‘জাস্টিস ফর রাহুল’ (Justice For Rahul) নামে পদযাত্রা করবেন অভিনেতার ইন্ডাস্ট্রির সতীর্থরা। প্রিয়াঙ্কা সেই মিছিলে হাটবেন কিনা তা নিশ্চিত নয়।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...