Sunday, April 5, 2026

বৈভবদের টেস্টের তালিম দিতে নয়া রূপরেখা বিসিসিআইয়ের

Date:

Share post:

সাম্প্রতিক সময়ে সাদা বলে ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলেও লাল বলে শোচনীয় অবস্থা ভারতীয় দলের। ঘরের মাঠে টেস্ট সিরিজ হারতে হচ্ছে। এই পরিস্থিতিতে টেস্ট দলের সাপ্লাই লাইন তৈরি করতে অভিনব পন্থা নিল ভারতীয় ক্রিকেট বোর্ড(BCCI)। দেশের তরুণ ক্রিকেটাররা যাতে টি-টোয়েন্টির স্রোতে ভেসে না যান তার জন্য নির্দিষ্ট রূপরেখা তৈরি করেছে বিসিসিআই(BCCI)।

উৎকর্ষ কেন্দ্রের (সিওই) প্রধান ভিভিএস লক্ষ্মণের নির্দেশে একটি পরিকল্পনা ছকা হয়েছে, যেখান থেকে লাল বলের জন্য তরুণ প্রজন্মের ক্রিকেটারদের বেছে নেওয়া হবে।

বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রেদের মতো ক্রিকেটারদের টেস্টে দলে খেলার মতো করে তৈরি করে নিতে চলেছে বোর্ড।
চলতি আইপিএল শেষ হলেই ইনট্রা-সিওএ টুর্নামেন্ট শুরু করতে চলেছে বোর্ড। লাল বলে চার দিনের ম্যাচ হবে। জুন-জুলাই মাস জুড়ে যে টুর্নামেন্ট চলবে। যে টুর্নামেন্টে খেলবেন বৈভব-আয়ুষের মতো তরুণ ক্রিকেটাররা।

পুরোটাই করা হচ্ছে, যাতে ভবিষ্যতে ভারতীয় টেস্ট টিমের সাপ্লাই লাইন ঠিকঠাক থাকে।
মোট চৌষট্টি জন ক্রিকেটারকে নিয়ে হবে এই টুর্নামেন্ট। পঁচিশ বছরের কম যাঁদের বয়স, তাঁদের নিয়ে।

Related articles

একদিনে এসআইআরের বলি ২: রিষড়ার পরে কালনায় মৃত্যু বৃদ্ধের

নির্বাচন কমিশনের (Election Commission) এসআইআর প্রহসন কেড়ে নিল আরও এক বাংলার নাগরিকের প্রাণ। সাপ্লিমেন্টারি তালিকায় নাম না থাকায়...

ভবানীপুরে বাড়ির সামনে হামলা! মনোনয়নে বিজেপির অসভ্যতার মুখোশ খুললেন মমতা

বহিরাগত বিজেপির নেতারা বাংলায় যে সংস্কৃতি বয়ে আনছে আদতে তাতে যে বাংলার সংস্কৃতিরই অপমান, একাধিকবার প্রমাণিত হয়েছে। বিরোধী...

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...