Sunday, April 5, 2026

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

Date:

Share post:

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার অসম্ভবও নয় বটে। সহজ কিছু অনুশীলনে যোগের আধুনিক রূপ এবার ধরা দিল সুরেলা সংস্পর্শে। ৫ এপ্রিল কলকাতার আনন্দপুরে (Anandpur, Kolkata) অবস্থিত দ্য হেরিটেজ স্কুলের নিকটবর্তী ‘হার্টফুলনেস মেডিটেশন সেন্টার’ (Heartfullness Meditation Centre) এক অবিস্মরণীয় আনন্দ অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকল। যেখানে সঙ্গীতপ্রেমী এবং ধ্যান অনুশীলনকারীদের এক বিশাল ও মনোরম সমাবেশ অন্তরের গভীরতা এবং শাস্ত্রীয় শিল্পকলার এক বিরল মিলনে শহর কলকাতায় এক নতুন দিগন্তের সূচনা করল।

হার্টফুলনেস হল এক সহজ ধ্যানমূলক অনুশীলন যা বিংশ শতাব্দীর শুরুতে প্রথম বিকশিত হয় যা ১৯৪৫ সালে ভারতে শ্রী রামচন্দ্র মিশনের মাধ্যমে আনুষ্ঠানিক রূপ লাভ করে। হৃদয়ের শান্তি সুখ ও প্রজ্ঞা নিয়ে আসার লক্ষ্যে ১৫ বছরের ঊর্ধ্বে যে কেউ এই যোগ অনুশীলন করতে পারেন। মনের শান্তি ও চিন্তার স্বচ্ছতাকে বিকশিত করে তুলতে ১৬০টি দেশের ৫,০০০-এরও বেশি হার্টফুলনেস কেন্দ্রে হাজার হাজার মানুষ এর সঙ্গে যুক্ত হয়েছেন।

রবিবাসরীয় সকালে সঙ্গীত ও ধ্যানের মিলন অনুষ্ঠানের সূচনা হয় পরিচিতি পর্বের মধ্যে দিয়ে।প্রশিক্ষিত ‘হার্টফুলনেস’ অনুশীলনকারীদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীদের একটি স্বল্প সময়ের ধ্যানের অভিজ্ঞতা প্রদান করা হয়। ধ্যানের সেশনটি যতই গভীর হতে থাকে, আন্তরিক প্রসন্নতা অনুভব করেন বলে জানিয়েছেন অনেকেই। কেউ কেউ আবার ধ্যানে জগতের সঙ্গে এই প্রথম পরিচিত হলেন, আর এই অভিজ্ঞতা তাদের মননে এক আনন্দময় ছবি তৈরি করল। এরপর মঞ্চে অনুষ্ঠান পরিবেশন করেন সরোদ শিল্পী সৌগত রায় চৌধুরী (Sougata Roy Chowdhury) ,সঙ্গতে ছিলেন দক্ষ তবলা শিল্পী দেবজ্যোতি সান্যাল (Debojyoti Sanyal)। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের (Indian classical music) ঐতিহ্যে সমৃদ্ধ ও ওস্তাদ আলী আকবর খানের মতো কিংবদন্তি গুরুদের সান্নিধ্যে গড়ে ওঠা সৌগতর সরোদের প্রতিটি সুর যেন ধ্যানের মাধ্যমে অর্জিত আনন্দেরই প্রতিধ্বনি হয়ে বেজে ওঠে, যা অচিরেই শব্দ ও নীরবতার মাঝে এক সেতু রচনা করতে সক্ষম হয়। দেবজ্যোতির তবলার স্বতঃস্ফূর্ত চলন এবং অভিব্যক্তি পরিবেশনাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায় যার সাথে খুব সহজভাবেই একাত্ম হয়ে যান শিল্পী – দর্শক উভয়েই। মিলিত হয় ধ্যান ও সংগীতের মূর্ছনা। বলাইবাহুল্য, হার্টফুলনেসের এই অনুষ্ঠান উপস্থাপনার গণ্ডি পেরিয়ে আত্মার পথে এক অনন্ত যাত্রার মাধ্যম হয়ে ওঠে।

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...