গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

Date:

Share post:

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই ভাঙন প্রবণ এলাকায় নদী নিয়ে কোনও উন্নয়নমূলক পদক্ষেপ যে কেন্দ্রের সরকার নেয় না, তা বিগত কয়েক বছর ধরে প্রমাণিত। কেন্দ্রীয় সহযোগিতা না মেলায় কীভাবে গঙ্গা ও অন্যান্য নদীর ভাঙনে (river erosion) সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করা যায়, তা নিয়ে পদক্ষেপ নিয়েছে বাংলার রাজ্য সরকার। সামশেরগঞ্জের নির্বাচনী জনসভায় সেই পরিসংখ্যান পেশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর (Amit Shah) জবাব চাইলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)।

কেন্দ্রের সরকারের কারণে কীভাবে ক্ষতির মুখে বাংলার মানুষ তা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, সামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতি, ভগবানগোলা, লালগোলা গঙ্গা নদীভাঙনের এলাকায় পড়ে। ফরাক্কা ব্যারেজ কেন্দ্রের সরকারের অধীনে। ফরাক্কা ব্যারেজকে (Farakka Barrage) আপনারা কেন ড্রেজিং (dredging) করেন না। পলি জমে জমে আজ জল ধারণের ক্ষমতা কমে গিয়েছে। ফলে প্রতি বছর বন্যা হচ্ছে। সেই সঙ্গে তিনি যোগ করেন, সামশেরগঞ্জের (Samsherganj) প্রতাপগঞ্জ, লোহাপুর, ধানগড়া গ্রামগুলো ভাঙনের মুখে আছে। অনেক মানুষের জমি চলে যায় নদীর তলায়। জীবন চলে যায়। বাড়ি চলে যায়। আমরা তাঁদের অনেক সাহায্য করি। কিন্তু কেন্দ্রকে বারবার বলা সত্ত্বেও কিছু করেনি।

কেন্দ্র যখন নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ, সেখানেই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেই উদ্যোগের উল্লেখ করে মমতা দাবি করেন, নদীর গতি রোধ করার ক্ষমতা আমাদের নেই। কিন্তু আমরা একটা নদীবন্ধন প্রকল্প নিয়েছি। যেটা গবেষণা করছি গবেষকদের দিয়ে, যাতে আগামীদিন এর বিকল্প কী হতে পারে সেদিকে আমরা নজর দেব। গঙ্গা ভাঙন পরিকল্পনা আগে দিল্লির হাতে। বন্যা নিয়ন্ত্রণ, গঙ্গা রিভার কমিশন – কিছু করে না। ভোট চাওয়া ছাড়া।

আরও পড়ুন : মনোনয়ন প্রত্যাহার না করলে দল থেকে সাসপেন্ড: মনিরুলকে কড়া বার্তা দলনেত্রীর

নির্বাচনের আগে শুধুমাত্র ভোট নিতে বাংলায় এসে থাকার দাবি করছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। অথচ বাংলার মানুষের বিপদে কোথাও নেই শাহ। সামশেরগঞ্জের সভা থেকে সেই অমিত শাহকে (Amit Shah) তোপ মমতার (Mamata Banerjee)। তিনি দাবি করেন, গঙ্গা ভাঙনে লোক মরে গেলেও তোমার দেখা নাই। ফারাক্কা ব্যারেজ ড্রেজিং করার জন্য তোমার দেখা নাই।

spot_img

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...