Monday, April 6, 2026

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

Date:

Share post:

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি

গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন হবে তখন এমন প্রতিনিধি দেব, যে সর্বক্ষণ আপনাদের প্রতিনিধি হয়ে থাকবে। আগামী দিন পুরসভাকে এমনভাবে ঢেলে সাজাবো আগামী ২০ বছরে আপনারা মুখ ফেরাবেন না। গৌতম দেব জিতলে শিলিগুড়ির মানুষের অধিকার সুরক্ষিত থাকবে। সোমবার শিলিগুড়ির তরাই মাঠের উপচে পড়া প্রচারসভায় এক নিশ্বাসে কথাগুলি বলে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামনের জনসমুদ্র তখন হাততালিতে উত্তাল।

এদিন শিলিগুড়ির প্রার্থী গৌতম দেব ও তার সঙ্গে মাটিগাড়া নকশাল বাড়ির প্রার্থী শঙ্কর মালাকার এবং ফাঁসিদেওয়ার প্রার্থী রীনা টোপ্পো এক্কার সমর্থনে জনসভা করলেন তৃণমুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই সভামঞ্চ থেকেই বিজেপির প্রার্থী-সহ মোদিকে ধুয়ে দিলেন তিনি। তাঁর কথায়, বিজেপি এখানে মহাকাল মন্দির তৈরির বিরোধিতা করছে! আমরা কোনওদিন ধর্মকে হাতিয়ার করিনি। অভিষেক বলেন, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করি না। বিজেপি প্রার্থী অর্ধেক সময় কলকাতা থাকেন। এর আগে বন্যায় ত্রাণের নাম করে ছবি তুলতে গিয়েছিল। গাড়িতে চোট পেয়ে হাসপাতালে ছিলেন। ছবি তুলেছিলেন বামহাতের চোটের। আর হাসপাতালে ব্যান্ডেজ করেছিলেন ডানহাতের। বিজেপির এই প্রার্থী বা তাদের কোনও নেতা দেখাতে পারবেন,  গত ১২ বছরে এখানে এসে একটা উন্নয়ন বৈঠক করেছে। দেখাতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব। অভিষেকের সংযোজন,  প্রধানমন্ত্রী আসবেন শুনেছি।  উনি যেদিন আসবেন আমি হাত জোড় করে অনুরোধ করব গত পাঁচ বছরে বাংলার আবাস-জল-রাস্তা প্রকল্পে কত টাকা দিয়েছেন তার শ্বেতপত্র প্রকাশ করবেন! এদিন অভিষেক কটাক্ষ করেছেন করেছেন সিপিএমকেও। বলেন, অশোক ভট্টাচার্য বলছেন এর আগে  তৃণমূলকে শিক্ষা দিতে গিয়ে আমাদের ভোটাররা বিজেপিকে ভোট দিয়েছে। তৃণমূলকে শিক্ষা দিতে গিয়ে নিজেরাই বিপাকে পড়ে গিয়েছে।

আরও পড়ুন- ‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...