Monday, April 6, 2026

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

Date:

Share post:

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে চেয়ে উপস্থিত হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ (AAP) প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। সোমবার, সস্ত্রীক আদালতে পৌঁছেছেন কেজরি। এই মামলা থেকে বিচারপতি স্বর্ণকান্ত শর্মার (Justice Swarana Kanta Sharma) সরে দাঁড়ানোর আবেদন জানিয়ে নিজেই সওয়াল করবেন আপ প্রধান। অরবিন্দ কেজরিওয়াল ও অন্যদের আবগারি দুর্নীতি মামলায় অব্যাহতির আদেশের বিরুদ্ধে সিবিআই (CBI )-এর দায়ের করা পুনর্বিবেচনা মামলার এদিন শুনানি দিল্লি হাই কোর্টে।

এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে নিয়ে মানুষের হেনস্থার কথা তুলে ধরে সওয়াল করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই বেনজির ঘটনা জাতীয় রাজনীতিতে সাড়া ফেলে দেয়। মমতাকে সবসময়ই সমর্থন করেন আপ প্রধান। এবার তাঁর শ্রদ্ধেয় মমতা দিদির পথে হেঁটে নিজের মামলার শুনানিতে নিজেই সওয়াল করতে চলেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী।

আবগারি দুর্নীতি মামলায় গত জানুয়ারিতে কেজরিওয়াল, মণীশ সিসোদিয়া-সহ অন্যান্যদের মুক্তি দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে নতুন করে হাই কোর্টে আবেদন করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার সেই মামলার শুনানি বিচারপতি স্বর্ণকান্ত শর্মার বেঞ্চে। কিন্তু আবগারি দুর্নীতি মামলা থেকে বিচারপতি স্বর্ণকান্ত শর্মার সরে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন কেজরিওয়াল-সহ অন্যান্য অভিযুক্তরা। মামলায় নিজেই নিজের ও বাকিদের হয়ে সওয়াল করবেন আপ প্রধান। প্রথম থেকেই বিচারপতি স্বর্ণকান্তর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তোলেন কেজরিরা। অভিযোগ, বারবার তাঁর কাছে জামিনের আবেদন জানালেও আপ নেতা সেই আবেদন বিচারপতি খারিজ করে দেন। রস্টার অনুযায়ী বিচারপতি স্বর্ণকান্তই সিবিআই-এর আবেদনের মামলার শুনানি করবেন বলে দিল্লি হাই কোর্ট সূত্রে খবর। সেই শর্মার এজলাসেই তাঁকে মামলা থেকে সরে দাঁড়ানোর আবেদন জানাতে চলেছেন কেজরি (Arvind Kejriwal)।

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...