Saturday, June 27, 2026

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

Date:

Share post:

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল (Tamim Iqbal)। ৩৭ বছর বয়সে তিনিই হলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) ইতিহাসে সবচেয়ে কম বয়সী সভাপতি।

সরকারি সিদ্ধান্তে বিদায় নিতে হল আমিনুল ইসলাম বুলবুল (Aminul Islam Bulbul) কে, আর অন্তর্বর্তী কমিটি গঠন করে দায়িত্ব তুলে দেওয়া হল তামিমের হাতে। লক্ষ্য একটাই, দ্রুত নির্বাচন এবং প্রশাসনিক স্থিতি ফিরিয়ে আনা।

ঘটনার সূত্রপাত গত বছরের বিসিবি নির্বাচনে একাধিক অনিয়মের অভিযোগ ঘিরে। তদন্তে উঠে আসে ক্ষমতার অপব্যবহার থেকে শুরু করে প্রক্রিয়াগত ত্রুটি—যার ভিত্তিতেই জাতীয় ক্রীড়া পরিষদ (NSC) বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এনএসসি-র ক্রীড়া অধিকর্তা আমিনুল এহসান স্পষ্ট জানান, আগের বোর্ড সঠিকভাবে গঠিত হয়নি এবং কার্যকরভাবেও কাজ করতে ব্যর্থ হয়েছে। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (International Cricket Council)-কে জানানো হয়েছে।

তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাড-হক কমিটি গঠন করা হয়েছে। সেখানে আছেন প্রাক্তন অধিনায়ক মিনহাজুল আবেদিন (Minhajul Abedin) এবং প্রাক্তন ক্রিকেটার-কমেন্টেটর আথার আলি খান (Athar Ali Khan)-সহ আরও বেশ কয়েকজন সদস্য রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খাসরু, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম এবং ফাহিম সিনহা। এই কমিটির মূল দায়িত্ব আগামী ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন সম্পন্ন করা।

তামিমের নিয়োগের পেছনে আরও একটি বড় প্রেক্ষাপট রয়েছে। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড , ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)-এর সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় চালুর জন্য যোগাযোগ করেছিল। কিন্তু বোর্ডের অভ্যন্তরীণ অস্থিরতা এবং প্রশাসনিক দুর্বলতা সেই প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়াচ্ছিল।

বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিতর্ক পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। অভিযোগ, তৎকালীন অন্তর্বর্তী উপদেষ্টা আসিফ নজরুল ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর পক্ষে ছিলেন—যা নিয়ে চরম বিভ্রান্তি তৈরি হয়। সেই সময় বোর্ড প্রধান হিসেবে বুলবুলের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন ওঠে।

এই অস্থিরতার জেরে গত সপ্তাহেই চার পরিচালক পদত্যাগ করেন, আর জানুয়ারি থেকে মোট ছ’জন সরে দাঁড়িয়েছেন। ফলে বোর্ডের ভিত আরও নড়বড়ে হয়ে পড়ে। যদিও পদচ্যুত হওয়ার পরেও বুলবুল প্রথমে নিজের অবস্থান বজায় রাখার ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সরকারিভাবে তাঁর অপসারণ নিশ্চিত হয়।

বাংলাদেশের হয়ে ৭০টি টেস্ট, ২৪৩টি ওয়ানডে এবং ৭৮টি টি-টোয়েন্টি খেলা তামিম এবার মাঠের বাইরের সবচেয়ে বড় ইনিংস শুরু করতে চলেছেন। লক্ষ্য—দুর্নীতি ও বিতর্ক পেরিয়ে বাংলাদেশ ক্রিকেটকে আবার স্থিতিশীল পথে ফেরানো এবং আন্তর্জাতিক মঞ্চে মর্যাদা পুনরুদ্ধার করা।

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...