Wednesday, April 8, 2026

আমরাই সরকার গড়ব, মনোনয়ন জমা দিয়ে আত্মবিশ্বাসী মমতা

Date:

Share post:

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাস্তার দুপাশে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উন্মাদনার ছবিটা ধরা পড়ল। তৃণমূল সুপ্রিমোর সঙ্গে বিভিন্ন ধর্ম ও ভাষার মানুষেরা এদিন উপস্থিত ছিলেন। মনোনয়ন জমা দিয়ে বাইরে এসে, সকলকে ধন্যবাদ জানান মমতা। “সরকার আমরাই গড়ব”, নেত্রীর গলায় ধরা পড়ল আত্মবিশ্বাসের সুর।

মমতার মনোনয়নের মিছিলে সম্প্রীতি ও ঐক্যের বার্তা ফুটে উঠলো। নেতা-কাউন্সিলরদের পাশাপাশি প্রস্তাবক হিসেবে বিভিন্ন ধর্মের মানুষের উপস্থিতি আর রাস্তার দু’ধারে জনোচ্ছ্বাস ফের বুঝিয়ে দিল ভবানীপুর কেন্দ্রে ঘরের মেয়ের জনপ্রিয়তা প্রশ্নাতীত। এদিন মনোনয়ন জমা দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের তাঁর কেন্দ্রের অবজারভারকে অনুরোধ করেন যাতে কোথাও কোনও বৈষম্য না হয়। মনোনয়ন কেন্দ্রে উপস্থিত সকলকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানান তিনি। বাইরে এসে মমতা বলেন, “এই ভবানীপুরে আমার ধর্ম-কর্ম সবটাই রয়েছে। ছোটবেলা থেকে এখানেই আছি, এখানেই বড় হয়েছি। সকলকে ধন্যবাদ জানাই। ২৯৪ টা কেন্দ্রেই তৃণমূল প্রার্থীদের বাংলার মানুষ ভোট দিয়ে জয়ী করবেন। আমরাই সরকার গড়ব।” এদিন ভোটার তালিকার নাম বাদ যাওয়া নিয়ে ফের সরব মমতা। বলেন, যে ক’জনের নাম উঠেছে সেটাও সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করার জন্য। বিচারাধীনদের নাম কেন বাদ যাচ্ছে, শীর্ষ আদালতের নির্দেশেই তো নাম ওঠা উচিত। ভোটের পরে নাম তুলে কী হবে? তাঁরা তো আর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন না। এদিন নাম না করে নির্বাচন কমিশনকে নিশানা করেন তৃণমূলনেত্রী। এই নিয়ে ফের সুপ্রিম কোর্টে যাওয়ার কথাও শোনা যায় তাঁর মুখে।

এদিন হুগলি জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে জনসভা রয়েছে মমতার। দুর্যোগের আবহাওয়ার সকলকে সাবধান থাকার পরামর্শও দেন তিনি। এরপর সার্ভে বিল্ডিং থেকে ফের জনতার ভালোবাসায় ভেসে কালীঘাটের বাড়ির দিকে রওনা দেন দলনেত্রী।

 

Related articles

জ্ঞানেশ সাক্ষাতে তৃণমূল সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! ডেরেকদের “Get Lost” বললেন কমিশনার

ভোটার তালিকা (Voter list) থেকে নাম বাদ দেওয়ার বিরোধিতায় দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar)...

বিজেপির নারী সুরক্ষার কী নমুনা! জীবন্ত পুঁতে দেওয়া হয় মহিলাদের, বিশ্বাস করবেন না মোদি-শাহদের

বিজেপি (BJP) নাকি দেবে নারী সুরক্ষা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে গদগদ হয়ে মহিলা সুরক্ষার কথা বলে গিয়েছেন। কোন...

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...