Wednesday, April 8, 2026

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

Date:

Share post:

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত। শেষ পর্যন্ত ইরানের (Iran) শর্তের কাছে মাথা নত করে দুই সপ্তাহের জন্য অস্ত্র সংবরনের ঘোষণা করল হোয়াইট হাউস। যদিও ট্রাম্প দাবি করলেন, ইরান তাঁদের শর্তে (condition)  রাজি হয়েছে বলে।

হরমুজ প্রণালী (Strait of Hormuz) খোলা নিয়ে জট কাটার জন্য বৃহত্তর হামলার হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার ভারতীয় সময় ভোর পাঁচটা থেকে সেই হামলা হওয়ার কথা ছিল। পাল্টা পশ্চিম এশিয়ায় মার্কিন সংস্থাগুলির প্রযুক্তি ক্ষেত্র, পারমাণবিক ক্ষেত্রে যেসব যোগ রয়েছে, সেখানে হামলা চালানোর কথা সাফ জানিয়ে দিয়েছিল ইরান। এই পরিস্থিতিতে আলোচনায় আসা ছাড়া আর কোনও পথ ছিল না আমেরিকা ও ইরানের কাছে।

তবে ইরান আমেরিকার শর্ত মেনেছে দাবি করলেও কোনও শর্তের কথা আমেরিকা জানাতে পারেনি। উল্টে ইরানের (Iran) তরফে জানানো হয়েছে আমেরিকা (USA) তাদের কোন কোন শর্ত (condition) মেনে নিয়েছে আমেরিকা। যে ১৫ শর্ত আমেরিকা মেনে নিয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ গুলি হল –
সমস্ত ধরনের আক্রমণ বন্ধ।
হরমুজের উপর ইরানের সম্পূর্ণ নিয়ন্ত্রণ।
দ্বিপাক্ষিক সব চুক্তি বাতিল।
ইরানে কোন রাষ্ট্রসঙ্ঘের নিয়ন্ত্রণ থাকবে না।
পশ্চিম এশিয়ার সমস্ত জায়গা থেকে সেনা প্রত্যাহার করবে আমেরিকা।
লেবাননের উপর কোনও ধরনের হামলা চালানো যাবে না।
ইরানকে দিতে হবে ক্ষতিপূরণ।

আরও পড়ুন : কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

বুধবার সকালে ডোনাল্ড ট্রাম্প বিবৃতি দিয়ে জানান, ইরান সম্পূর্ণভাবে, এক্ষুনি এবং নিরাপত্তার সঙ্গে হরমুজ খোলার শর্ত মেনে নিয়েছে। তাই আমি সেখানে হামলা বন্ধ রাখলাম দুই সপ্তাহের জন্য।

Related articles

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...