Saturday, June 27, 2026

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

Date:

Share post:

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে ফটোশুট আর ভোটব্যাঙ্ক ভরাতে কীভাবে বাংলার মানুষকে ব্যবহার করে বিজেপি, তা হাড়ে হাড়ে টের পেলেন নিউটাউনের বিশ্বাস পরিবার। অমিত শাহকে (Amit Shah) পেট ভরে খাইয়ে এবার নিজেরাই রইলেন ভোটার তালিকার (voter list) বাইরে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বাংলা জুড়ে বিজেপির নেতাদের গ্রাম বাংলা থেকে শহরের মানুষের ঘরে পাত পেড়ে খাওয়ার চল শুরু হয়েছিল। ২০২০ সালের নভেম্বরে নিউটাউনে নবীন বিশ্বাস (Nabin Biswas) নামে এক ব্যক্তির বাড়িতে পাত পেড়ে খেয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে ছিলেন কৈলাশ বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ,  রাহুল সিনহা। নবীন বিশ্বাসের স্ত্রী সুচন্দ্রা বিশ্বাস সেদিন নিজের হাতে রান্না করা ছোলার ডাল, ধোকলা, নতুন গুড়ের পায়েস দিয়ে গরম গরম রুটি খাইয়েছিলেন শাহকে। সেই ছবি ও ভিডিও ব্যপক প্রচার করে মতুয়া (Matua) সম্প্রদায়ের ভোট অনেকটাই পকেটে পুরেছিল বিজেপি।

আরও পড়ুন : চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

২০২৬ সালের বাস্তবটা বিশ্বাস পরিবারে একেবারেই আলাদা। সেদিন নবীন বিশ্বাসের হাত ধরে অমিত শাহ বলেছিলেন- ‘আমি আছি, মোদীজি আছেন, বিজেপি আছে। আপনাদের কোন চিন্তা নেই”। কীভাবে তাঁরা পাশে আছেন, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন নবীন বিশ্বাস ও তাঁর পরিবার। বাংলার এসআইআরে এখনও পর্যন্ত যে সম্প্রদায়ের নাম সবথেকে বেশি হারে বাদ পড়েছে তাঁরা মতুয়া (Matua) সম্প্রদায়ের মানুষ। সেই তালিকায় রয়েছেন নবীন বিশ্বাসও (Nabin Biswas)। গোটা বিশ্বাস পরিবারকেই ভোটার তালিকায় থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন। যেন আপ্যায়নের যোগ্য জবাব দিল্লি থেকে তালিকায় করে উপহার দিয়েছেন অমিত শাহ।

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...