Thursday, April 9, 2026

কাজ হারানো টেকনিশিয়ানদের ভবিষ্যৎ কী, রাজার পোস্টের পর বিশেষ বৈঠক প্রসেনজিতের

Date:

Share post:

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুতে যেন ঝড় বয়ে গেছে টলিউডের উপর দিয়ে। দফায় দফায় মিটিং করে লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ বন্ধ করার করা ঘোষণা করার পরই, আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist’s Forum) সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ম্যাজিক মোমেন্টস (Magic Moments) প্রযোজিত ধারাবাহিকের শিল্পী থেকে কলাকুশলীরা কর্মহীন হয়ে পড়েছেন। কেউ কেউ আবার আত্মহননের পথ বেছে নিতে চাইছেন বলে দাবি করেছেন বন্ধ হয়ে যাওয়া ধারাবাহিক ‘চিরসখা’র (Chirosokha) অভিনেতা রাজা গোস্বামী (Raja Goswami)। পরিস্থিতির গুরুত্ব বুঝে বুধবার রাতেই টেকনিশিয়ানদের সঙ্গে বৈঠক করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

বর্তমানে টেলিভিশনের জন্য ‘ম্যাজিক মোমেন্টস’-এর তিনটি ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছিল। ‘ভোলেবাবা পার করেগা’, ‘চিরসখা’ এবং ‘কনে দেখা আলো’। কিন্তু পরিবেশ সিদ্ধান্তের পর বন্ধ হয়ে গেছে শ্যুটিং। ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের শিল্পীদের বুধবার রাতে কলটাইম দেওয়া হলেও বৃহস্পতিবার কেউ ভারতলক্ষ্মী স্টুডিওতে যাননি বলেই খবর। অভিনেতা রাজা গোস্বামী (Raja Goswami) সমাজমাধ্যমে একটি লাইভের মাধ্যমে জানিয়েছিলেন যে ‘চিরসখা’ ধারাবাহিকের এক টেকনিশিয়ান নাকি না খেতে পেয়ে মরে যাওয়ার আশঙ্কায় আত্মহত্যার কথা ভাবছেন। তাঁর পোস্টে পাল্টা জবাব দেন অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal), প্রযোজ রানা সরকাররা। জিতু প্রশ্ন তোলেন, কেন মিটিং এর সময় এই বিষয়টি উত্থাপন করেননি রাজা। আবার অন্যদিকে রানা সরকারের সঙ্গে সমাজমাধ্যমের মন্তব্য বাক্সেই বাদানুবাদ হয় রাজার (Actor Raja Goswami)। অনেকটা একই রকম ঘটনা ঘটে অভিনেতা ভিভানের সঙ্গেও। টেকনিশিয়ানদের সমস্যার কথা নিয়ে সরব হন তিনিও। অবশেষে বুধবারের বৃষ্টিভেজা সন্ধ্যায় টেকনিশয়ান স্টুডিয়োয় যান ‘চিরসখা’ ধারাবাহিকের অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় (Sudip Mukherjee), রাজা গোস্বামী, ভিভান ।
এ ছাড়া ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের প্রযোজক অর্ক গঙ্গোপাধ্যায়ও(‘ম্যাজিক মোমেন্টস’-এর অন্যতম মালিক লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে) উপস্থিত ছিলেন। কী সিদ্ধান্ত হল বৈঠকে? সমাধানসূত্র মিলল কি? ভিভান এবং রাজা জানান, সবটাই আলোচনাসাপেক্ষ। তবে তাঁরা আশাবাদী। পাশাপাশি টলিপাড়ার অভিভাবক হিসেবে ‘বুম্বাদা’র প্রশংসাও শোনা গেছে দুজনের গলায়।

প্রসেনজিৎ জানিয়েছেন, একদিনের আলোচনায় সব সমস্যার সমাধান সম্ভব নয়। তিনি বলেন, “আমরা সবাই একটাই প্রশ্নের উত্তর খুঁজছি। কী করে ঘটে গেল এই ঘটনা? যদি ওঁরা এই প্রশ্নের উত্তর দিয়ে দিতেন, তা হলে এত কিছুর প্রয়োজন পড়ত না।” কিন্তু যারা কাজ হারালেন সেই কলাকুশলীদের কী হবে? বাংলা বিনদুনিয়ার ‘ইন্ডাস্ট্রি’ ম্যান সরাসরি এ প্রশ্নের উত্তর দেননি। তবে ‘চিরসখা’ সিরিয়ালের মুখ্য অভিনেতা সুদীপ জানিয়েছেন, প্রসেনজিতের সঙ্গে কথা বলে টেকনিশিয়ানরা আশ্বস্ত হয়েছেন। দ্রুত সমাধান সূত্র মিলবে।

Related articles

তামিমের হাত ধরেই শুরু সংস্কার, বিপুল বাড়ল ক্রিকেটারদের ম্যাচ ফি

তামিম ইকবালের (Tamim Iqbal )হাত ধরেই সংস্কারের প্রক্রিয়া শুরু বাংলাদেশ ক্রিকেটের(BCB)। মহিলাদের ক্রিকেটে ম্যাচ ফি বৃদ্ধি থেকে বার্ষিক...

বরাহনগরে দলীয় প্রার্থীদের নিয়ে তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনপ্লাবন

বরাহনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিক বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) ও খড়দহের তৃণমূল প্রার্থী দেবদীপ পুরোহিতকে (Debdeep Purohit) নিয়ে ডানলপ...

তৃণমূল করতে হলে সবুজ বাঁচাতে হবে: পানিহাটিতে মাঠ বাঁচানোর বার্তা দলনেত্রীর

সবুজ ধ্বংস বরদাস্ত নয়। উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ভোট প্রচারে গিয়ে স্পষ্ট বার্তা দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা...

বেঙ্গালুরু চিকিৎসক খুনের এক বছর পর বিস্ফোরক মোড়, স্বামীর গোপন চ্যাটে মিলল বড় সূত্র

হঠাৎই মৃত্যু হয়েছিল ব্যাঙ্গালুরুর (Bangalore) এক তরুণ চিকিৎসক কৃতিকা রেড্ডির (Young doctor Kritika Reddy)। পরিবারের দাবি ছিল স্বাভাবিক...