Friday, April 10, 2026

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

Date:

Share post:

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল হতে চলেছে। যশোর রোডের ধারে অবস্থিত এই মলটি কিনে নিল মার্কিন লগ্নি সংস্থা ব্ল্যাকস্টোন গ্রুপ সমর্থিত রিটেইল রিয়্যাল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট ‘নেক্সাস সিলেক্ট ট্রাস্ট’। ৩৪৭.৫০ কোটি টাকায় এই অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে বলে জানা গিয়েছে।

গত বছর জুন মাসেই সাউথ সিটি মলের মালিকানা হস্তান্তরের খবর প্রকাশ্যে এসেছিল। প্রায় ৩২৫০ কোটি টাকার সেই চুক্তির রেশ কাটতে না কাটতেই এবার যশোর রোডের এই মলটি বিক্রির খবরে চাঞ্চল্য ছড়িয়েছে বাণিজ্যিক মহলে। কলকাতার কাজারিয়া পরিবারের মালিকানাধীন ডায়মন্ড গ্রুপের হাত থেকে মলটি অধিগ্রহণ করছে নেক্সাস সিলেক্ট ট্রাস্ট। এই অধিগ্রহণের ফলে পূর্ব ভারতে নিজেদের আধিপত্য আরও বাড়াল মার্কিন এই লগ্নি সংস্থাটি। বর্তমানে ওড়িশার ভুবনেশ্বরে ‘নেক্সাস এসপ্ল্যানেড’ নামে একটি মল তাদের অধীনে রয়েছে। তবে কলকাতায় এটিই তাদের প্রথম সরাসরি মল অধিগ্রহণ।

যশোর রোডের শ্যামনগর এলাকায় অবস্থিত ডায়মন্ড প্লাজা ২০১১ সাল থেকে চালু রয়েছে। মলের মোট ভাড়াযোগ্য এলাকা প্রায় ২.৪৪ লক্ষ বর্গফুট এবং বর্তমানে এটি পুরোপুরি লিজে রয়েছে। নিয়ন্ত্রক সংস্থায় জমা দেওয়া নথি অনুযায়ী, আগামী চার মাসের মধ্যে মালিকানা হস্তান্তরের সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে। বর্তমানে ওই মলে প্রতি বর্গফুটে মাসে প্রায় ১২৪ টাকা হারে ভাড়া আদায় করা হয়, যা এলাকার বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

নেক্সাস সিলেক্ট ট্রাস্টের পোর্টফোলিওতে বর্তমানে দেশের প্রথম ও দ্বিতীয় সারির শহর মিলিয়ে মোট ১৯টি মল রয়েছে। সংস্থার পরিচালকরা জানিয়েছেন, মেট্রো শহরগুলির পাশাপাশি দক্ষিণ ও পূর্ব ভারতের উদীয়মান বাজারগুলির ওপর তাঁরা বিশেষ নজর দিচ্ছেন। বিশেষ করে ইন্দোর, উদয়পুর, মহীশূর ও ম্যাঙ্গালুরুর মতো শহরেও তাঁরা নিজেদের উপস্থিতি বাড়াতে আগ্রহী। কলকাতায় ডায়মন্ড প্লাজার এই হাতবদল শহরের রিয়্যাল এস্টেট এবং রিটেইল ব্যবসায় এক বড় পরিবর্তন আনতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ডায়মন্ড গ্রুপের পক্ষে বিবেক কাজারিয়া ও শ্রেয়াংশ কাজারিয়ারা এই শহরের আবাসিক ও বাণিজ্যিক আবাসন শিল্পে বেশ পরিচিত নাম। তবে কেন এই বিক্রির সিদ্ধান্ত, তা নিয়ে দুই পক্ষের কেউই বিশদে কিছু জানায়নি।

আরও পড়ুন- ভোটের কাজে নিষেধাজ্ঞা! একযোগে ১০০ পুলিশ আধিকারিককে বদলি রাজ্যের

_

_

_

_

_

_

Related articles

ভোটের কাজে নিষেধাজ্ঞা! একযোগে ১০০ পুলিশ আধিকারিককে বদলি রাজ্যের

বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রদবদল ঘটানো হলো রাজ্য পুলিশে। একযোগে ১০০ জন পুলিশ আধিকারিককে বদলি করল নবান্ন। যার...

IPL: মালিকের শহরে রুদ্ধশ্বাস জয় পন্থদের, হতশ্রী বোলিংয়ে হার কেকেআরের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে ৩ উইকেটে জয় লখনউয়ের(LSG)। ইডেনে টসে হেরে প্রথমে ব্যাট করতে...

বড়সড় ছাঁটাই! ভোটার তালিকা থেকে নাম বাদ গেল প্রায় ২৭ লক্ষ মানুষের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শেষে বিধানসভা ভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের...

ভালো ফলে পুরস্কার, খারাপ কাজে তিরস্কার! মেদিনীপুরের বৈঠকে হুঁশিয়ারি অভিষেকের

ভালো কাজে পুরস্কার মিলবে, কিন্তু খারাপ কাজের জন্য তৈরি থাকতে হবে তিরস্কারের মুখে পড়ার জন্য। বিধানসভা নির্বাচনের মুখে...