নির্বাচনে হার নিশ্চিত জেনে এবার এজেন্সি ব্যবহার করে প্রতিহিংসামূলক রাজনীতির চেনা খেলায় বিজেপি। ভোটমুখী বঙ্গে কলকাতা শহর রাজ্যের ১২ জায়গায় কেন্দ্রীয় সংস্থার হানা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দাবি, রেশন মামলার (Ration Case) তদন্তেই নাকি এই অভিযান।শুক্রবার ভোরে কলকাতার (ED raid in Kolkata)একাধিক জায়গা এবং বনগাঁ, মুর্শিদাবাদ, হাওড়া-সহ মোট ১২টি জায়গায় পৌঁছে যান কেন্দ্রীয় আধিকারিকরা। একাধিক ব্যবসায়ীর বাড়িতে চিরুনি তল্লাশি চলছে।

ED সূত্রে জানা গিয়েছে পোদ্দার কোর্টের ৮ তলায় ৩ নম্বর গেটের এক ব্যবসায়ী ও মিন্টো পার্কের এক ব্যবসায়ীর একাধিক অফিসে তল্লাশি চালানো হচ্ছে। কেন্দ্রীয় অভিযান চলছে লর্ড সিনহা রোডেও। বেশ কয়েক বছর ধরে রেশন মামলার তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা। কিন্তু ভোটের আগেই তাদের অতিসক্রিয়তা বাড়ে। বিজেপির এই খেলা এতদিনে বুঝে গেছেন বাংলার মানুষ। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) সঙ্গে রাজনৈতিকভাবে পেরে উঠতে না পেরে ভোটের ময়দানে একের পর এক ব্যাকডোর পলিসি ব্যবহার করছে ভারতীয় জনতা পার্টি। ইডি সূত্রে জানা যাচ্ছে, রেশন দুর্নীতি মামলায় এক ব্যক্তি গ্রেফতারির পর তাঁকে জিজ্ঞাসাবাদ করে একাধিক নাম ইডির হাতে আসে। সেই সূত্রেই শুক্রবার সকাল থেকে তল্লাশি চলছে।

–

–

–

–

–

–

–
–
