আজ থেকে কমবে ঝড়-বৃষ্টি, শনি থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা!

বৃষ্টি দুর্যোগ কাটিয়ে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতার পারদ। শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সর্বত্রই পরিষ্কার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে আজ থেকে রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কমবে। উইকেন্ডে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। সোমবার পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকা সম্ভাবনা। আজ পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় সামান্য বৃষ্টি হতে পারে। বৃষ্টি (Rain) চলবে উত্তরবঙ্গের (North Bengal) পার্বত্য এলাকাতেও। রবিবার পর্যন্ত বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। সোমবার থেকে বাড়বে উষ্ণতা।
Sponsored

হাওয়া অফিস জানিয়েছে, আগামী সাতদিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে বাংলার সর্বত্র। পাঁচ থেকে সাত ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। আগামী বুধবার পর্যন্ত বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানের গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার সতর্কবার্তা জারি আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department)। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Temperature) ২২.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৯ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
Related Articles

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
3h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
4h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
5h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
6h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
7h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
8h ago





