Friday, April 10, 2026

বাদ পড়া ৯০ লক্ষের মধ্যে ৬০ লক্ষই হিন্দু! বিজেপি-নির্বাচন কমিশনকে এক বন্ধনীতে রেখে তীব্র আক্রমণ মমতার

Date:

Share post:

”SIR-এ ৯০ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, তার মধ্যে নাকি ৬০ লক্ষই হিন্দু, আর ৩০ লক্ষ মুসলমান”- শুক্রবার স্বরূপনগরে তেঁতুলিয়ার হাই স্কুল ফুটবল মাঠের জনসভা থেকে ভোটার তালিকায় নাম বাদ নিয়ে গর্ডে উঠলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, “একটি সংবাদে দেখলাম যে, ৯০ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, তার মধ্যে নাকি ৬০ লক্ষই হিন্দু, আর ৩০ লক্ষ মুসলমান।”

বিজেপি ও নির্বাচন কমিশনকে (BJP-Election Commission) এক বন্ধনীতে রেখে তীব্র আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। বলেন, ”সুপ্রিম কোর্টের রায় ছিল কাগজপত্র দিয়ে ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। কিন্তু এখনও ট্রাইবুনালের কাজই শুরু হয়নি। তার মধ্যে চৈত্রমাসের সেল হয়ে গিয়েছে সব। ৯০ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, তার মধ্যে নাকি ৬০ লক্ষই হিন্দু, আর ৩০ লক্ষ মুসলমান। খবরের কাগজে দেখলাম। এই বিষয়ে ব্লক স্তরে সমীক্ষার পর তৃণমূলের তরফে যা বলার বলা হবে”।
আরও খবররাজনৈতিকভাবে কোণঠাসা হুমায়ুন, আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙল মিম

তৃণমূল সভানেত্রীর (Mamata Banerjee) কথায়, ”দেশের কোনও এজেন্সি সব বিজেপি পক্ষ- সবাইকে কিনে নিয়েছে। আর চৈত্র মাসের সেলে সব বিক্রি করে দিয়েছে। বিজেপিকে বিশ্বাস করবেন না। অসমে এনআরসি করে ১৯ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছিল। তার মধ্যে ১৩ লক্ষ ছিল হিন্দু. ৬ লক্ষ মুসলমান। তাঁদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছিল। আমি আপনাদের বলব আপনারা লড়াই করবেন ট্রাইব্যুনালে আবেদন করুন। পরিবার পরিজনের কোনও ভোট যেন বিজেপি বা অন্য পার্টিতে না যায়।

Related articles

ডাক পেয়েছিলেন SIR শুনানিতে, প্রয়াত লক্ষ্মীরতন শুক্লার বাবা

প্রয়াত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লার (Former Indian cricketer Laxmiratan Shukla) বাবা উমেশচন্দ্র শুক্লা (Umesh Chandra Shukla) ।...

IPL: মাহিকে আদর্শ করেই এগিয়েছেন, ইডেনের নায়ক মুকুলের সঙ্গেও রয়েছে রাজস্থান যোগ

কেকেআরের(KKR) জয়ের স্বপ্নকে ভ্যানিশ করে দিয়ে রাতারাতি খবরের শিরোনামে মুকুল চৌধুরি(Mukul Chowdhury), সোনার কেল্লার মুকুলের সঙ্গে এই মুকুলেরও...

তদন্ত চলাকালীন পদত্যাগ করলেন নগদকাণ্ডে অভিযুক্ত বিচারপতি যশবন্ত 

পদত্যাগ করলেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মা (Yashvant Verma)। ২০২৫ সালের মার্চ মাসে দিল্লি হাইকোর্টের বিচারপতি থাকাকালীন তাঁর...

ভোটার তালিকায় নাম ওঠেনি! ফের আতঙ্কে মৃত্যু মগরাহাটে

বাংলায় এসআইআর (SIR) শুরু থেকে একের পর এক বলি হচ্ছে সাধারণ মানুষ। লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে...