Friday, April 10, 2026

ভোটার তালিকায় নাম ওঠেনি! ফের আতঙ্কে মৃত্যু মগরাহাটে

Date:

Share post:

বাংলায় এসআইআর (SIR) শুরু থেকে একের পর এক বলি হচ্ছে সাধারণ মানুষ। লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। ট্রাইব্যুনালের কথা বলা হয়েও কাটছে না জটিলতা। সেই আবহে ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ মগরাহাটে। মৃতের নাম মাহমুদ গাজি (৪৬)। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) মগরাহাট পশ্চিম বিধানসভা এলাকার বাসিন্দা তিনি। মাহমুদ ও তাঁর ছেলের নাম মগরাহাটের ১৫৮ নম্বর বুথের ভোটার তালিকায় থাকলেও এসআই আর প্রক্রিয়ার সময় তা বাতিল হয়ে যায়। পরিবারের তরফে জানানো হয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরেও নাম ওঠেনি সাপ্লিমেন্টরি তালিকায়। বিভিন্ন দফতরে ছোটাছুটি করেও চূড়ান্ত তালিকায় নাম তুলতে পারেননি। আরও পড়ুন: বাদ পড়া ৯০ লক্ষের মধ্যে ৬০ লক্ষই হিন্দু! বিজেপি-নির্বাচন কমিশনকে এক বন্ধনীতে রেখে তীব্র আক্রমণ মমতার

শেষ সাপ্লিমেন্টারি তালিকাতেও নাম না উঠলে ভেঙে পড়েন মাহমুদ। বৃহস্পতিবার হঠাৎই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। মাহমুদের পরিবারের তরফেও আঙুল তোলা হয়েছে নির্বাচন কমিশনের দিকে। পরিবারের দাবি, “প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া সত্ত্বেও কীভাবে ভোটার তালিকা থেকে নাম বাতিল হল, তার জবাব দিতে হবে কমিশনকে।”

Related articles

প্রয়াত রাহুলকে শ্রদ্ধা, বিনামূল্যে ‘ছবিওয়ালা’ দেখানোর সিদ্ধান্ত পরিচালক-প্রযোজকের!

একটা মৃত্যু বদলে দিয়েছে অনেক কিছু।তালসারিতে শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে লেখক-অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

লক্ষ্মীভাণ্ডার থেকে যুবসাথী- বিজেপির ‘সঙ্কল্পপত্র’-এ বাংলার সরকারের প্রকল্পের নকল! তীব্র কটাক্ষ তৃণমূলের

What Bengal thinks today, India thinks tomorrow-গোখলের সেই বাণীই যেন আবার প্রমাণিত। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত জনকল্যাণমূলক...

ডাক পেয়েছিলেন SIR শুনানিতে, প্রয়াত লক্ষ্মীরতন শুক্লার বাবা

প্রয়াত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লার (Former Indian cricketer Laxmiratan Shukla) বাবা উমেশচন্দ্র শুক্লা (Umesh Chandra Shukla) ।...

IPL: মাহিকে আদর্শ করেই এগিয়েছেন, ইডেনের নায়ক মুকুলের সঙ্গেও রয়েছে রাজস্থান যোগ

কেকেআরের(KKR) জয়ের স্বপ্নকে ভ্যানিশ করে দিয়ে রাতারাতি খবরের শিরোনামে মুকুল চৌধুরি(Mukul Chowdhury), সোনার কেল্লার মুকুলের সঙ্গে এই মুকুলেরও...