Saturday, April 11, 2026

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

Date:

Share post:

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia Championships Final) পৌঁছে গেলেন ভারতীয় খেলোয়াড় আয়ুষ শেট্টি (Ayush Shetty)। শনিবার নিংবো অলিম্পিক স্পোর্টস সেন্টারে সেমিফাইনালে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করলেন তিনি।প্রথমে তিনি ১০ – ২১ ব্যবধানে হারেন। তবে পরের দুই খেলায় ২১ – ২৭ ব্যবধানে অবিশ্বাস্য জয়। দীনেশ খান্নার পর সিঙ্গলসে প্রথম ভারতীয় পুরুষ খেলোয়াড় হিসেবে এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন আয়ুষ।

এশিয়ার মঞ্চে এবার ইতিহাস তৈরির হাতছানি ভারতের তরুণ ব্যাডমিন্টন প্লেয়ারের। ১৯৬৫ সালের পর এই প্রতিযোগিতায় ভারতের কেউ চ্যাম্পিয়ন হতে পারেনি। আয়ুষ কি পারবেন? চড়ছে প্রত্যাশার পারদ।ফাইনালে তাঁর প্রতিপক্ষ হবেন চতুর্থ বাছাই চাইনিজ তাইপেইয়ের চৌ তিয়েন চেন অথবা দ্বিতীয় বাছাই চিনের শি ইউ কি-র মধ্যে কেউ একজন। ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় সেসব নিয়ে ভাবতে নারাজ। ফাইনালে নিজের ১০০ শতাংশ উজাড় করে দিতে তৈরি হচ্ছেন তিনি, লক্ষ্য একটাই ব্যাডমিন্টন কোর্টে দেশের নতুন অধ্যায় লেখা।

 

 

Related articles

প্রথম দফায় ভোট ১৬ জেলায়, তালিকায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই চড়ছে পারদ। এবার প্রথম দফার ভোটের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন।...

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...