Saturday, April 11, 2026

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

Date:

Share post:

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ মান্নাকে নাকা চেকিং-এ আটক করল পুলিশ। সূত্রের খবর অনন্তপুর গার্লস হাই স্কুলের কাছে নাকা চেকিং এর সময় সন্দীপ মান্নার গাড়ি থেকে প্রায় ১৭ লক্ষ নগদ ও ১০৫ গ্রাম সোনা উদ্ধার হয়। বিজলী জুয়েলার্স নামে একটি সোনার দোকান আছে বলে দাবি করেছেন তিনি। তাঁকে আটক করে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

২০২৬ বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের ময়না কেন্দ্র থেকে পদ্ম শিবিরের হয়ে লড়াই করছেন অশোক দিন্দা। ২০২১ সালে প্রথম বিজেপির হয়ে এই কেন্দ্র থেকে ভোটে জয়লাভ করেন এই খেলোয়াড় প্রার্থী। তবে ভোটের মুখে অশোক দিন্দার ঘনিষ্ঠের থেকে এই বিপুল পরিমাণ নগদ ও সোনা উদ্ধার চাপে ফেলেছে পদ্মশিবিরকে।

Related articles

প্রথম দফায় ভোট ১৬ জেলায়, তালিকায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই চড়ছে পারদ। এবার প্রথম দফার ভোটের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন।...

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...