Thursday, June 11, 2026

ISL: চেন্নাইয়িনের বিরুদ্ধে দুরন্ত জয় ইস্টবেঙ্গলের, ৩ পয়েন্টের সন্ধানে লোবেরা

Date:

Share post:

আইএসএলে (ISL) চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ৩-১ গোলে জিতল ইস্টবেঙ্গল(East Bengal)। চেন্নাইয়িনকে হারাতে যথেষ্ট কালঘাম ছোটাতে হল হল পিভি বিষ্ণু, সল ক্রেসপোদের। তবে ফুটবলে ৩ পয়েন্টই শেষ কথা। সাত মিনিটেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল, লাল হলুদকে এগিয়ে দেন এডমুন্ড লালরিন্ডিকা। সমতা ফেরাতে ২৮ মিনিট অবধি অপেক্ষা করতে হয় চেন্নাইয়িনকে। দক্ষিণী দলের বিরুদ্ধে গোলটি করেন ইরফান।

প্রথম ৪৫ মিনিট শেষে খেলার ফল ১-১। ৮২ মিনিটে জয়সূচক গোল তুলে নেন বিপিন। ডানদিক থেকে বিষ্ণুর তলা ক্রস বাঁক খেয়ে চলে আসে বিপিনের কাছে। সেখান থেকে গোল করতে ভুল করেননি বিপিন। চেন্নাইয়ের ঘরের ছেলে নন্দকুমারের গোলে চেন্নাইয়িন এফসির কফিনে শেষ পেরেক পুতে দিল ইস্টবেঙ্গল। ৩-১ গোলে জিতে ১৪ পয়েন্টে পৌঁছে গেল অস্কারের দল। ইস্টবেঙ্গল এখন ৪ নম্বরে।

চেন্নাইয়িনকে তাদের ঘরের মাঠেই ৩-১ গোলে মাটি ধরিয়ে লাল-হলুদ ব্রিগেড বুঝিয়ে দিল—ইস্টবেঙ্গল (East Bengal) ফিরে আসতে জানে, ফুটবল শুধু ম্যাচ জেতার খেলা নয়, হারিয়ে যাওয়া বিশ্বাসকে বারবার ফিরে পাওয়ার নামও বটে।

এদিকে, রবিবার যুবভারতীতে ঘরের মাঠে পাঞ্জাব এফসির বিরুদ্ধে তাই ৩ পয়েন্ট পেতে মরিয়া লোবেরার মোহনবাগান। এই ম্যাচে খেলতে পারবেন না আপুইয়া। আইএসএলের‌ গত তিন ম্যাচে একটি হার ও দুটি ড্রয়ের কারনে ইতিমধ্যেই ৭ পয়েন্ট খুইয়েছে সবুজ মেরুন।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...