Saturday, April 11, 2026

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

Date:

Share post:

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED) অভিযান। নিয়োগ মামলার তদন্তে এই অভিযান বলে কেন্দ্রীয় সংস্থার তরফে জানা গেছে। পাশাপাশি এদিন মিডলম্যান প্রসন্নকুমার রায়ের নিউটাউনের অফিসেও পৌঁছেছেন তদন্তকারীরা।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পাওয়ার পর একাধিক বার পার্থ চট্টোপাধ্যায়কে ইডি ডেকে পাঠালেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা দেননি বলে অভিযোগ।প্রয়োজনে ইডি ভিডিয়ো কলের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে পারে। বাড়িতে এসেও জিজ্ঞাসাবাদ করা যাবে বলে ইডিকে (ED) জানিয়েছিলেন পার্থ। এরপর আজ সকাল সকাল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তাঁর বাড়িতে পৌঁছে যান অফিসাররা। অন্যদিকে নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত ‘মিডলম্যান’ প্রসন্নকেও আজ জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

বিধানসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে বাংলায় গত কয়েকদিন ধরে ফের কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা দেখা গেছে।পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে রাজ্যের মন্ত্রী সুজিত বসু (Sujit Bose) এবং রথীন ঘোষকে তলব করা হয়েছে। তবে বিদায় দমকলমন্ত্রী অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকায় শনিবার সকালে সিজিও কমপ্লেক্সে (CGO complex) সুজিত-পুত্র সমুদ্র বসু সমস্ত নথি নিয়ে উপস্থিত হয়েছেন বলে জানা গেছে।জমি সংক্রান্ত মামলায় আজ রথীন ঘোষকেও ডাকা হয়েছে। তিনি যাবেন কিনা তা নিশ্চিত নয়।

 

 

Related articles

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...