Saturday, April 11, 2026

হিরের মজুরিতে ১০০ শতাংশ ছাড়! অক্ষয় তৃতীয়ার আগে বড় ঘোষণা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের 

Date:

Share post:

বৈশাখী উৎসবের মরসুমে নতুন সাজে সেজে উঠছে তিলোত্তমা। নববর্ষের আমেজ কাটতে না কাটতেই বাঙালির দুয়ারে কড়া নাড়ছে অক্ষয় তৃতীয়া। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, এই পুণ্য তিথিতে সোনা বা মূল্যবান ধাতু কেনা অত্যন্ত শুভ ও সমৃদ্ধির প্রতীক। আর সেই শুভক্ষণকে আরও আনন্দময় করে তুলতে গ্রাহকদের জন্য আকর্ষণীয় অফার ও গয়নার নতুন সম্ভার নিয়ে হাজির হল প্রখ্যাত বিপণি ‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’।

আগামী ১২ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সংস্থার সবকটি শোরুমে চলবে বিশেষ অক্ষয় তৃতীয়া উৎসব। সম্প্রতি এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসবের গয়না ও অফারগুলি জনসমক্ষে আনেন সংস্থার ডিরেক্টর অর্পিতা সাহা ও রূপক সাহা। এবারের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে হিরে ও সোনার গয়নার অভিনব কালেকশন।

গ্রাহকদের জন্য থাকছে একগুচ্ছ ছাড়ের ডালি। সোনার গয়নার ক্ষেত্রে প্রতি গ্রাম মজুরিতে ৬৭৫ টাকা ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে সংস্থা। হিরের গয়না প্রেমীদের জন্য থাকছে আরও বড় চমক— মজুরিতে মিলবে ১০০ শতাংশ ছাড়। এছাড়া ‘সিলভার এক্সপ্রেশনস’ রুপোর গয়নার মূল্যে পাওয়া যাবে ১০ শতাংশ ছাড়। কেনাকাটার সাথে নিশ্চিত উপহার তো থাকছেই, সেই সঙ্গে মেগা ড্র-তে ডায়মন্ড নেকলেস ও নেকচেইন জেতার সুবর্ণ সুযোগ রয়েছে।

সংস্থার ডিরেক্টর অর্পিতা সাহা জানান, ‘সোনা এক অত্যন্ত শুভ ধাতু। অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে সোনা কেনার মাধ্যমে পরিবারে সৌভাগ্য ও সমৃদ্ধি আসুক, এটাই আমরা চাই। গ্রাহকদের জন্য আমরা হিরে ও সোনার আধুনিক সব ডিজাইন সাজিয়ে রেখেছি।’ অন্যদিকে রূপক সাহা বলেন, ‘প্রকৃতির অক্ষয় সম্পদে আমরা সবাই ধনী। এই পুণ্য তিথিতে আমাদের প্রার্থনা, প্রকৃতি ও মানুষের সম্পদ যেন অক্ষয় থাকে। তবেই প্রকৃত সমৃদ্ধি ও শান্তি আসবে।’

পুরানো সোনা বদলে নতুন গয়না নেওয়ার সুবিধার পাশাপাশি থাকছে ‘সোনায় সোহাগা’র মতো বিশেষ ডিসকাউন্ট স্কিম। কলকাতার গড়িয়াহাট, বেহালা ও বারাসতের পাশাপাশি ত্রিপুরার আগরতলা, ধর্মনগর ও উদয়পুরের সমস্ত শোরুমে এই অফার চলবে। উৎসবের দিনগুলিতে গ্রাহকদের সুবিধার্থে প্রতিটি শোরুমই পূর্ণ দিবস খোলা থাকবে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে, অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে সাধ্য ও স্বাদের মেলবন্ধন ঘটাতে প্রস্তুত শ্যাম সুন্দর কোং জুয়েলার্স।

আরও পড়ুন – কৃষি থেকে কর্মসংস্থান: রাজ্যে এসে মোদির মিথ্য়াচার, জবাব দিলেন মমতা

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...