Sunday, April 12, 2026

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

Date:

Share post:

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থনের সুর শোনা গেল। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমাজমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় দেখা গিয়েছে, প্রবীণ কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে সমর্থন জানিয়ে তাঁর জয় কামনা করছেন। যখন জাতীয় স্তরে কংগ্রেস নেতৃত্বের বড় অংশ বাংলার শাসক দলের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন, তখন রেণুকার এই ‘ব্যক্তিগত’ অবস্থান রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ভিডিওটিতে রেণুকা চৌধুরী বলেন, “আমি চাই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় জিতে আসুন। এটি আমার একান্ত ব্যক্তিগত ইচ্ছা। দল কী ভাবছে তা বড় কথা নয়, কিন্তু আমি মনে করি বাংলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ই সঠিক।” তিনি আরও যোগ করেন, যেভাবে কেন্দ্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মমতা লড়াই করছেন, তা প্রশংসার দাবি রাখে। কেন্দ্রের সঙ্গে সংঘাত এবং সাম্প্রতিক এসআইআর বিতর্কের দিকে ইঙ্গিত করে রেণুকা বলেন, “সারাদেশ দেখছে কী ধরনের চক্রান্ত চলছে। একজন নারী হয়ে যেভাবে তিনি সমস্ত প্রতিকূলতা সামলে লড়াই করছেন, নারী হিসেবে আমি তাঁর পাশেই আছি।”

উল্লেখ্য, ওমর আব্দুল্লা থেকে অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব থেকে শিবসেনার উদ্ধব শিবিরের নেতা সঞ্জয় রাউতরা মমতার পাশে দাঁড়িয়েছেন। কমিশনের পুলিশ, প্রশাসনের শীর্ষকর্তাদের বেনজির বদলির সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে এই ইস্যুতে কংগ্রেস কার্যত নীরব। গোটা বিরোধী শিবিরের দাবি, মমতা জিতবেন। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তিনি জিতবেনই। এবার প্রবীণ কংগ্রেস নেত্রীও মমতার জয় কামনা করলেন।

আরও পড়ুন- ‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...

‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পর মহাকাল মন্দিরে পুজো সারার

বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে আদিত্য ধর পরিচালিত এই...