Sunday, April 12, 2026

IPL: কেকেআরে ফিরছেন গম্ভীর? কঠিন সময়ে মোদির ফর্মূলা

Date:

Share post:

কলকাতা নাইট রাইডার্সে (KKR) আবার কি ফিরতে চলেছেন গৌতম গম্ভীর (Goutam Gombhir)? এই প্রশ্নেই নতুন করে সরগরম ক্রিকেটমহল। আইপিএলে (IPL) নাইটদের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক (Captain) ও মেন্টরকে (Mentor) ঘিরে ফের জল্পনা বাড়ালেন আইপিএলের প্রাক্তন কর্ণধার ললিত মোদি (Lolit Modi)। তাঁর সোশ্যাল মিডিয়া (Social Media) পোস্ট ঘিরে আশায় বুক বাঁধতে শুরু করেছেন কলকাতা নাইট রাইডার্স সমর্থকেরা।

কঠিন সময়ে গম্ভীরকে কেকেআরে ফেরানোর দাবি তুললেন ললিত মোদি। তাঁর মতে, গম্ভীরই কেকেআরের জন্য সেরা ব্যক্তি এবং তাঁকে ফিরিয়ে আনতে হলে টিম ম্যানেজমেন্টকে বড় আর্থিক প্রস্তাবসহ দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হবে। ললিত মোদি লিখেছেন, আমি সহমত যে, গৌতম গম্ভীর কেকেআরের জন্য সেরা ম্যানেজার। আমার মনে হয় ওকে ফিরিয়ে আনার জন্য টিম ম্যানেজমেন্টের যা হোক কিছু করা উচিত, যত দূর সম্ভব যাওয়া উচিত । বিরাট অর্থের প্রস্তাব দিয়ে ফিরিয়ে আনো ওকে । ওকে দীর্ঘদিন ধরে রাখার পরিকল্পনা করার প্রয়োজন ছিল কেকেআরের।

ললিত মোদির এই মন্তব্যের পর নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে কেকেআর মালিক শাহরুখ খানের সঙ্গে গম্ভীরের ভালো ব্যক্তিগত সম্পর্ক নিয়েও জল্পনা বাড়ছে। সেই সম্পর্কের জোরেই কি আবার নাইটদের ডাগআউটে দেখা যাবে গম্ভীরকে? উত্তর এখনও অজানা।

২০১২ ও ২০১৪ সালে গম্ভীরের নেতৃত্বেই প্রথমবার আইপিএল ট্রফি (IPL Trophy) জেতে কেকেআর। সেই সময়টাকেই নাইট সমর্থকেরা দলের সোনালি যুগ হিসেবে মনে করেন। দীর্ঘ ১০ বছর ট্রফিহীন থাকার পর ২০২৪ সালে আবার কেকেআরের দায়িত্বে ফেরানো হয় গম্ভীরকে, তবে নতুন ভূমিকায় মেন্টর হিসেবে। দলকে চ্যাম্পিয়ন করেন। এরপরই জাতীয় দলের দায়িত্ব পান গম্ভীর।

Related articles

মধ্যরাত থেকে অপারেশন! বিজেপি-কমিশনের পদক্ষেপ নিয়ে কর্মীদের সতর্ক করলেন মমতা

যেন তেন প্রকারে বাংলা দখলে মরিয়া রাজ্যের পুলিশ থেকে প্রশাসনে আমূল বদল করেছে। নিজেদের সুবিধা মতো আধিকারিক বদল...

কাজ হারানো শিল্পী – কলাকুশলীদের অন্য প্রজেক্টে যুক্ত করার চেষ্টা হচ্ছে : প্রসেনজিৎ

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুকে কেন্দ্র করে একজোট হয়েছে টলিপাড়া। ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) সঙ্গে...

নিষেধাজ্ঞা ওঠা উচিত, ভোটের পর বিস্তারিত আলোচনা হবে জানালেন প্রসেনজিৎ

টলিপাড়ায় বয়কট সংস্কৃতি নিয়ে দেব (Dev) বনাম স্বরূপ দ্বন্দ্বে নিজের অবস্থান স্পষ্ট করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। রবিবার...

তালিবান আর বিজেপির পার্থক্য নেই: বাংলা-বিরোধীদের তোপ অভিষেকের

নির্বাচনের আগে বাংলায় এসে প্রতিদিন হাজারো প্রতিশ্রুতি দিচ্ছেন বিজেপির পরিযায়ী নেতারা। আদতে বিজেপি যে বাংলা বিরোধী তা বিজেপি...