Saturday, May 23, 2026

কাজ হারানো শিল্পী – কলাকুশলীদের অন্য প্রজেক্টে যুক্ত করার চেষ্টা হচ্ছে : প্রসেনজিৎ

Date:

Share post:

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুকে কেন্দ্র করে একজোট হয়েছে টলিপাড়া। ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) সঙ্গে কাজ বন্ধ করার সিদ্ধান্তে বেশ কিছু শিল্পী ও কলাকুশলী কর্মহীন হয়ে পড়েছেন। তাঁদের কাজের সুযোগ করে দিতে কী পদক্ষেপ করা হবে রবিবার সেই নিয়ে একটি বিশেষ মিটিং হয় টেকনিশিয়ানস স্টুডিওতে। উপস্থিত ছিলেন আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artists Forum) সভাপতি রঞ্জিত মল্লিক, কার্যকরী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়রা। ছিলেন ভরত কল, চন্দন সেন, শাশ্বত চট্টোপাধ্যায় বাসবদত্তা চট্টোপাধ্যায়, কৌশিক সেন, লাবনী সেন, যিশু সেনগুপ্তরাও। প্রসেনজিৎ বলেন, রাহুলের মৃত্যুর কারণ জানতে লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থার বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে। একাধিক প্রযোজক ফোরামের পাশে রয়েছেন। কিন্তু ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজিত ধারাবাহিকে কাজ না করার বিষয়ে অনেক শিল্পী আগেই মত প্রকাশ করলেও সেটা ছিল আবেগঘন প্রক্রিয়া। এদিনের বৈঠকে বহু সদস্য লিখিতভাবে জানিয়েছেন যে তাঁরা ওই সংস্থার সঙ্গে কাজ করতে আগ্রহী নন।

গত ২৯ মার্চ তালসারিতে শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় লেখক-অভিনেতা রাহুলের। প্রযোজনা সংস্থার তরফে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছেন অভিনেতা পত্নী প্রিয়াঙ্কা সরকার। পাশাপাশি এই সংস্থার সঙ্গে কাজ না করা সিদ্ধান্ত নেন টালিগঞ্জ ইন্ডাস্ট্রির শিল্পী ও কলাকুশলীরা। ইতিমধ্যেই দুটি ধারাবাহিক বন্ধ হয়ে গেছে, একটি এখনও সম্প্রচারিত হচ্ছে। হঠাৎ করে কাজ বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন বহু কলাকুশলীরা। অনেকেই ব্যক্তিগতভাবে এবং অফিসিয়ালি ফোরামের সঙ্গে যোগাযোগ করেন। দফায় দফায় মিটিং করেন প্রসেনজিৎ। এদিন তিনি সাংবাদিকদের জানান, যে সব ধারাবাহিক বন্ধ হয়ে গেছে তার সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীদের অন্য প্রজেক্ট যুক্ত করার জন্য প্রযোজকদের সঙ্গে আলোচনা হচ্ছে। পাশাপাশি বিষয়টি নিয়ে চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গেও আগামী দিনে কথা বলা হবে। তার সংযোজন, বয়কট শব্দ ব্যবহার না করে শিল্পীদের স্বার্থের কথা মাথায় রেখে এবং ভবিষ্যতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আর্টিস্টস ফোরাম সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ করছে।

 

Related articles

কমানো হবে মৌখিক পরীক্ষার নম্বর, OMR নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ নীতিতে (recruitment policy) একাধিক পরিবর্তনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM...

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...