Monday, April 13, 2026

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

Date:

Share post:

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর চব্বিশ পরগণায়। সুপ্রিম কোর্টের (Supreme Court) আশ্বাসের পরেও ভোটাধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন এই জেলার বিশেষত বাদুড়িয়া (Baduria) কেন্দ্রের বিপুল সংখ্যক বৈধ ভোটার। বাদুড়িয়ায় নির্বাচনী প্রচার থেকে সেই ভোটারদের নিরাপত্তার আশ্বাস দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ভোটার তালিকায় (voter list) তাঁদের নাম সুরক্ষিত করার আশ্বাস দিলেন তিনি।

সোমবার বাদুড়িয়ার জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস, আমি কথা দিচ্ছি, ৪ মে তৃণমূল আসার পর আমরা বাদ যাওয়া নাম (voter) তুলে দেব। যাদের নাম জোর করে কেটে দেওয়া হয়েছে তারা আতঙ্কিত হবেন না। সুপ্রিম কোর্টে আইনত লড়াই লড়ছে তৃণমূল। এমনকি বিচারপতিরাও আজ প্রশ্ন তুলেছেন, যাদের নাম ক্লিয়ার হয়নি তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হবে কেন?

জয়ের নিরিখে উত্তর ২৪ পরগণার বাদুড়িয়া বিধানসভা কেন্দ্র এবার উত্তর চব্বিশ পরগণা জেলায় ‘ফার্স্টবয়’ হতে চলেছে, দলীয় প্রার্থী লিটনের সমর্থনে এই সভা থেকে এমনটাই বার্তা অভিষেকের। তিনি জানান, বাদুড়িয়ায় এবার জয়ের ব্যবধান ৬০ হাজার ছাড়িয়ে যাবে। ডায়মন্ড হারবারের দায়িত্ব যেমন আমার, বাদুড়িয়ার সার্বিক উন্নয়নের দায়িত্বও আমি আমার কাঁধে তুলে নিচ্ছি। লিটনকে জেতান, বাদুড়িয়ার প্রগতি আমি নিজে দেখে নেব।

আরও পড়ুন : ট্রাইবুনালে ‘পাস’ করলে কি হবে ভোটারদের: নজিরবিহীন পদক্ষেপের ভাবনা সুপ্রিম কোর্টের

তিনি বলেন, বাদুড়িয়ার কৃষকদের জন্য সরকার এই বছরের বাজেটে ৫০টি নতুন হিমঘর তৈরির কথা বলেছে। আমি কথা দিয়ে যাচ্ছি, লিটন জেতার পর আগামী জুন-জুলাই মাস থেকেই বাদুড়িয়ায় একটি বিশেষ হিমঘর তৈরির কাজ শুরু করবে আমাদের সরকার। সজনে ডাঁটা, আলু, মটরশুঁটিসহ বিভিন্ন সবজি সংরক্ষণে এই হিমঘর বড় ভূমিকা নেবে। তাই এই ভোট শুধু জেতানোর ভোট নয়, এটা বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার ভোট। যারা স্বাধীনতার ৭৯ বছর পরেও লাইনে দাঁড় করিয়ে নাগরিকত্বের প্রমাণ চাইছে, তাদের উচিত শিক্ষা দেবে বাংলার মানুষ। আইএসএফ, মিম এদের কোনও শক্তি নেই, একমাত্র তৃণমূল কংগ্রেসই বুক চিতিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে।

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...