Monday, April 13, 2026

IPL: প্লে-অফের সূচিতেও ব্রাত্য ইডেন, বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত বিসিসিআইয়ের

Date:

Share post:

আইপিএলের(IPL) গ্রুপ পর্বে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির দলের ম্যাচ পায়নি ইডেনে(Eden), এবার প্লে পর্বের ম্যাচ থেকেও বঞ্চিত হতে চলেছে কলকাতা(Kolkata)।

আইপিএলে প্লে অফ এবং ফাইনালের ভেন্য়ুর সূচি এখনও ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, প্লে অফের চারটি ম্যাচ আয়োজনের জন্য আপাতত দু’টি ভেন্যুর কথা ভাবছে বিসিসিআই। প্লে অফ আয়োজনের দৌড়ে এগিয়ে আছে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম এবং নিউ চণ্ডীগড়ের স্টেডিয়াম।

আইপিএলে সাধারণত গত বারের চ্যাম্পিয়ন দলের ঘরের মাঠে পরের বারের উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল হয়। সেই যুক্তিতেই এ বার ফাইনাল হওয়ার কথা চিন্নাস্বামীতে। তবে গত বার আরসিবি সেলিব্রেশনে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। তার পর থেকেই চিন্নাস্বামী বোর্ডের কালো তালিকায় রয়েছে। এ বার আইপিএলের ম্যাচ আয়োজনের জন্য বোর্ডের বেশ কয়েকটি শর্ত পূরণ করতে হয়েছে কর্নাটক ক্রিকেট সংস্থা ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে।সব কিছু থাকলে বিরাটদের ডেরায় এবার ফাইনাল ম্যাচ হতে পারে।

২০২৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর রানার্স হায়দরবাদ। ফলে ২০২৫ সালে আইপিএলের প্লে অফ পাওয়ার কথা ছিল কলকাতার, কিন্ত বোর্ড নিয়ম বদল করে। গতবছর প্লে অফের ম্যাচ খেলা হয় নিউ চণ্ডীগড় এবং আহমেদাবাদে। এরপর থেকে ইডেনের(Eden) প্রতি বঞ্চনা চলছে। গুরুত্বহীন আন্তর্জাতিক ম্যাচ দেওয়া হয়। আইপিএলে ভালো ম্যাচ পায়না ইডেনে।

ক্রিকেটে ধীরে ধীরে থাবা বসাচ্ছে রাজনীতি, বিজেপি শাসিত গুজরাত, অসম ভালো ম্যাচ পায় কিন্তু বাংলা বঞ্চিতই থাকে।

 

Related articles

ধান কেনায় রেকর্ড হলেও চাল-চিন্তায় খাদ্য দফতর

ভোট চলাকালীনও চাষিদের কাছ থেকে ধান কেনার কাজ জোরকদমে চালিয়ে যাচ্ছে রাজ্য। চলতি খরিফ মরশুমে সরকারি উদ্যোগে ইতিমধ্যেই...

ISL: গোল বিতর্কে সমালোচকদের জবাব দেবাশিসের, ইস্টবেঙ্গলকে কটাক্ষ সৃঞ্জয়ের

আইএসএলে(ISL) এবার জোর টক্কর হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে জয় পেলেও বাগানের তৃতীয় গোল নিয়ে বিতর্ক হচ্ছে।...

বাঁকুড়ায় তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনস্রোত, মমতাকে দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

দলীয় প্রার্থীদের সমর্থনে যেখানেই  পগযাত্রা করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেখানেই জনস্রোত। সোমবারও তার ব্যতিক্রম...

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় কি: মোথাবাড়ি হামলায় NIA-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের এসআইআর পর্যায়ে ভোটারদের যে ন্যায্য ভোটাধিকার তা নিয়ে উত্তাল গোটা দেশের রাজনীতি। এই পরিস্থিতিতে আক্রমণের হাত থেকে...