Tuesday, June 16, 2026

আজ মাথাভাঙ্গা- আলিপুরদুয়ার-দিনহাটায় জনসভা মমতার

Date:

Share post:

বাংলা নববর্ষের দ্বিতীয় দিনে উত্তরের তিন বিধানসভা কেন্দ্রে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের প্রার্থী সাবলু বর্মনের সমর্থনে তৃণমূল সুপ্রিমোর প্রথম জনসভায় রয়েছে। সেখান থেকে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে যাবেন মমতা। সভা করবেন দলীয় প্রার্থী সুমন কাঞ্জিলালের (Suman Kanjilal) সমর্থনে। মুখ্যমন্ত্রীর পরবর্তী তথা এদিনের শেষ জনসভায় রয়েছে দিনহাটা বিধানসভা কেন্দ্রের প্রার্থী উদয়ন গুহর (Udayan Guha) সমর্থনে দুপুর তিনটে নাগাদ দিনহাটা (Dinhata) সংহতি ময়দানে।

একদিকে যখন রাজ্যের এক জেলা থেকে অন্য জেলায় বিধানসভা কেন্দ্র ধরে ধরে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করছেন মমতা তখন ভবানীপুরে তাঁর সমর্থনে তৃণমূল যুব কংগ্রেস ও দক্ষিণ কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) তরফে আজ বিকেলে মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। বিকেল চারটে নাগাদ হাজরা মোড় থেকে মিছিল শুরু হবে বলে জানা যাচ্ছে।

 

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...